Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির আজকের ম্যাচে এনগিডি খেলতে পারবেনা না, স্টার্কের দিকে তাকিয়ে দল (Lungi Ngidi)।
ম্যাচে নামার আগেই চাপে দিল্লি (Lungi Ngidi)
২০২৬ সালের আইপিএল দিল্লির জন্য খুব একটা ভাল না। অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে রাজস্থান রয়্যালস। সুতরাং আজকের ম্যাচ একদিকে যেমন কঠিন তেমন গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে ৭৫ রানেই গুটিয়ে গেছিল দিল্লির ব্যাটিং লাইন-আপ। এরপর অক্ষর প্যাটেলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানো লক্ষ্য হলেও সেটা একদমই সহজ নয়। এই কঠিন ম্যাচে দলের গুরুত্বপূর্ণ পেসারকে ছাড়াই মাঠে নামতে হবে দিল্লিকে (Lungi Ngidi)।
দিল্লি ক্যাপিটালসের পেসার লুঙ্গি এনগিডি গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তবে এখন অনেকটাই সুস্থ তিনি। মাথায় চোট পাওয়ার পর তাঁকে নিয়ে চিন্তা থাকলেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং অনুশীলনের সময় তাঁকে বল করতেও দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও রাজস্থানের বিরুদ্ধে নামতে পারবেন না তিনি। কারণ আইসিসি-র কনকাশন সংক্রান্ত নিয়ম।

২৫ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে ক্যাচ ধরার সময় খুব বাজে ভাবে পড়ে গিয়ে চোট পান তিনি। চোট পান তিনি মাথায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে দ্রুত ছাড়া পেয়ে যান তিনি এবং তাঁকে বিশ্রাম নিতেও বলা হয়। কিন্তু তাঁর মাঠে নামার পথে কাঁটা আইসিসি-র নতুন নিয়ম। কনকাশনের কারণে যে ক্রিকেটার ম্যাচ খেলতে পারবেন না তাঁকে অন্তত ৭ দিন মাঠের বাইরে থাকতে হয়। সেই হিসেবে ১ মে রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না তিনি।
আরও পড়ুন: Farmer Crisis: দুদিনের প্রবল বৃষ্টির দাপটে ধানের ক্ষেত নষ্ট
তিনি না থাকায় দলের পেস বিভাগে শূন্যতা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় দল তাকিয়ে রয়েছে অজি তারকা পেসার মিচেল স্টার্কের দিকে। চোটের কারণে তিনিও এতদিন ছিলেন মাঠের বাইরে। এখনও পর্যন্ত আইপিএল-এর একটিও ম্যাচ না খেলতে পারলেও তিনি পুরোপুরি ফিট বলেই জানা যাচ্ছে। সেই কারণেই আশা করা হচ্ছে রাজস্থানের বিরুদ্ধে তিনি প্রথম একাদশে থাকতে পারেন আর সেটা থাকলেও তাঁর কাঁধেই থাকবে দলের বোলিং উনিটের গুরু দায়িত্ব (Lungi Ngidi)।


