Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার ভুবনেশ্বর কুমার নিজের ৩২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেললেন (Bhuvneshwar Kumar)। এই সীমিত ফরম্যাটের ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ৩৫২টি।
ভিন্টেজ ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar)
একদিকে বুমরার অফ-ফর্ম নিয়ে চারদিকে চর্চা চলছে। কিন্তু অন্যদিকে নজর কাড়ছেন ভুবনেশ্বর কুমার। ৩৬ বছরের এই পেসার প্রতি ম্যাচেই তুলে নিচ্ছেন একের পর উইকেট। শুধু উইকেট তুলছেন তাই নয় রান খরচও করছেন বাকিদের থেকে কম। গুজরাটের বিরুদ্ধে ৩০ এপ্রিলের ম্যাচে বেঙ্গালুরু হারলেও দলের হয়ে নিয়েছেন তিন উইকেট ২৮ রানের বিনিময়। ম্যাচের পর তিনি জানান এবারের আইপিএল-এ তাঁর নিজের কোনও নির্দিষ্ট লক্ষ্য নেই (Bhuvneshwar Kumar)।
এখনও পর্যন্ত সবদিক বিচার করলেও তিনি অন্যতম সফল বোলার। ৯টি ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়ে এখন পার্পেল ক্যাপ তাঁর দখলে। তাঁর বোলিংয়ের সামনে সমস্যায় পড়তে দেখা যাচ্ছে ব্যাটারদের। গুজরাট ম্যাচের পর তাঁকে ভারতীয় দলে ফেরানোর দাবি জোরালো হয়েছে। তাঁকে ভারতীয় দলে জায়গা ফিরে পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পার্পেল ক্যাপের লড়াইয়ে আছি। এটা ভাল ব্যাপার। তবে এখন আর বাচ্চা নই। ব্যক্তিগত ভাবে কিছু অর্জনের লক্ষ্য রেখে খেলতে নামার পর্যায়ে আমি আর নেই। নিশ্চিত ভাবে সাফল্য চাই। সেই সাফল্যটা অনেক বেশি দলের জন্য। কম বয়সে সকলেই ব্যক্তিগত পুরস্কারগুলো নিয়ে আগ্রহী থাকে। সেগুলো জেতার লক্ষ্য থাকে। ভাল পারফর্ম করতে পারলে তবেই পুরস্কার জেতা যায়।

আরও পড়ুন: Tollywood Vote: প্রত্যাবর্তন না পরিবর্তন? ভোটের হাওয়ায় টলিউডের ভবিষ্যৎ কোন পথে?
ভারতের অন্যতম সেরা পেসার আরও বলেন, ‘আপনি যখন দলের জন্য পরিশ্রম করেও ব্যক্তিগত পুরস্কার পাবেন, তখন নিশ্চয়ই ভাল লাগবে। আমি শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। দল আমার উপর আস্থা রেখেছে। এই পর্যায়ে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বৃহস্পতিবার ভুবনেশ্বর নিজের কেরিয়ারের ৩২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেললেন। এই ফরম্যাটের ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা ৩৫২টি। ভারতীয় দ্বিতীয় বোলার হিসেবে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। তালিকায় এক নম্বরে রয়েছেন ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চহাল। ৩৩৭টি ম্যাচে তাঁর উইকেট ৩৯১টি (Bhuvneshwar Kumar)।


