Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ চোটের কারণে ছিটকে গিয়েছেন মিচেল স্যান্টনার আর এর প্রভাব পড়তে চলেছে নিউ জিল্যান্ড দলেও (Mitchell Santner)।
চোটের কারণে মাঠের বাইরে স্যান্টনার (Mitchell Santner)
নিউ জিল্যান্ডের সামনে রয়েছে ঠাসা সূচি আর তার আগেই বড় ধাক্কা দলের জন্য। দলের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনারছিটকে গেলেন ২২ গজ থেকে। কাঁধে গুরুতর চোটের কারণে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এর কারণে দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি দলের হয়ে খেলতে পারবেন না। যার কারণে চিন্তায় ব্ল্যাক ক্যাপ শিবির (Mitchell Santner)।
নিউ জিল্যান্ডের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁর কাঁধে গ্রিট-থ্রি চোট পরীক্ষায় ধরা পড়েছে আর সেটা গুরুতর। নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, ‘মিচেল স্যান্টনার অন্তত এক মাস মাঠের বাইরে থাকবেন। এই কারণে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁকে পাওয়া যাবে না। পরের ম্যাচগুলিতে তাঁর খেলার বিষয়টি পরে দেখা হবে।’ খুব তাড়াতাড়ি ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করা হবে খুব জলদি আর তার আগে চিন্তা বাড়ল স্যান্টনারের কাঁধে চোট।

আইপিএল-এ এই তারকা অলরাউন্ডার খেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পান তিনি। এই কারণে আইপিএল-এর পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন তিনি। আর তাঁর ছিটকে যাওয়া মুম্বই দলের জন্যও বড় চিন্তার কারণ।
আরও পড়ুন: Jammu: জম্মুতে সেতু ধস, শ্রমিক দিবসে নিখোঁজ বহু শ্রমিক
নিউ জিল্যান্ডের সামনে রয়েছে ঠাসা সূচি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৭ মে একটি টেস্ট ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউয়ি শিবির। এই গুরুত্বপূর্ণ সফরে স্যান্টনারের মতো অভিজ্ঞ ক্রিকেটার না খেলতে পারায় দলের জন্য সেটা বড় ধাক্কা। তাঁর অভিজ্ঞতা এবং মাথা ঠান্ডা রেখে দলকে পরিচালনা করার ক্ষমতা দলকে সফলতা এনে দিয়েছে। তবে এখন দেখার ইংল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচে তিনি সুস্থ হয়ে ফিরতে পারেন কিনা। এই দুই সফর ছাড়াও সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিরুদ্ধে। সে কারণে দ্রুত সুস্থ হয়ে ফেরায় মূল ফোকাস (Mitchell Santner)।


