Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতিক সূচি শুরুর আগেই ভারতীয় বোলিং বিভাগ নিয়ে চিন্তার ভাঁজ পড়ল (Harshit Rana)।
শুরুতেই বোলিং নিয়ে চিন্তা (Harshit Rana)
এই মুহূর্তে আইপিএল নিয়ে ব্যস্ত ভারতীয় তারকারা। তবে এই আইপিএল শেষ হলেই ভারতীয় দল আবার ফিরবে আন্তর্জাতিক ক্রিকেটে। জুন মাস থেকে ঠাসা সূচি ভারতীয় দলের। শুরুতেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ রয়েছে ভারতের এরপর তিন ম্যাচের ওয়ানডে। আবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। এই ব্যস্ত সুচির আগেই ধাক্কা খেল ভারতের বোলিং বিভাগ। এই মরশুমে এই দুই তারকা বোলার খেলতে পারেননি আইপিএল। কবে তাঁরা মাঠে ফিরবেন সেই নিয়ে কিছুই এখনও জানা যাচ্ছে না। ফলে ভারতের বোলিং বিভাগ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কপালে (Harshit Rana)।
ভারতের পেস বিভাগে সমস্যার তৈরি। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী চোটের কারণে আফগানদের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে নেই আকাশ দীপ এবং হর্ষিত রানা। এমনকি আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরেও অনিশ্চিত। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের খবর অনুযায়ী দুজনের রিহ্যাব প্রক্রিয়া চলছে ভাল ভাবেই। কিন্তু ম্যাচ ফিটনেস পেতে সময় লাগবে আরও কিছুদিন। তবে অগস্টে দলীপ ট্রফিতে ফেরার সম্ভাবনা রয়েছে এই দুই পেসারের।

আরও পড়ুন: Chile Protests: শ্রমিক অধিকার দাবির মিছিলে চরম বিশৃঙ্খলা
হর্ষিত রানা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন আর আইপিএল শুরুর আগে আকাশ দীপ পিঠের চোটের কারণে ছিটকে যান এই মেগা টুর্নামেন্ট থেকে। দুজনেই আইপিএল-এ খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর এই দুই পেসারের না থাকার কারণে সমস্যায় পড়তে হয়েছে কেকেআর-কে।
ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে দুজনের স্ট্রেংথ ট্রেনিং চলছে এবং ধীরে ধীরে জগিং, স্প্রিন্ট এবং স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে চলছে প্রত্যাবর্তন প্রক্রিয়া। যে কারণে আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য তৈরি নন তাঁরা। আকাশ দীপ মূলত টেস্ট ক্রিকেটে অভিজ্ঞ বোলার। তাঁর সাম্প্রতিক ফর্মও ছিল বেশ নজরকাড়া। সেক্ষত্রে আফগানদের বিরুদ্ধে টেস্ট ম্যাচে তাঁর না থাকাটা দলের জন্য ধাক্কা। অন্যদিকে হর্ষিত রানা তিন ফরম্যাটেই খেলেন ভারতের হয়ে। ২০২৫ সালে ওয়ানডে দলের অন্যতম সফল বোলার রানা। ফলে তিনি না থাকলেও সেটা ভারতীয় দলের জন্য বড় ধাক্কা (Harshit Rana)।


