Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে বিশদে জানানো হয়েছে (BCCI)।
আইপিএল ফাইনাল সরল চিন্নাস্বামী থেকে (BCCI)
দীর্ঘদিন অপেক্ষা করার পর গত মরশুমে আইপিএল খেতাব খেতাব যেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিলেন বিরাট কোহলিরা। রীতি মেনে তাদের মাঠেই আইপিএল-এর ফাইনাল আয়োজিত হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। সমর্থকদের ফাইনাল দেখার পথে বাধা হয়ে দাঁড়াল বিধায়কদের বায়না। সেই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড রীতি ভেঙে আইপিএল-এর ফাইনাল অন্যত্র নিয়ে যেতে বাধ্য হল। গতবারের মত এইবারেও ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এমনটাই জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে (BCCI)।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ম্যাচ আয়োজনে কিছু সমস্যা থাকায় এবার রীতি ভেঙে আইপিএল-এর প্লে-অফের তিনটি ম্যাচ আয়োজিত হবে তিনটি ভেন্যুতে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ‘আইপিএল-এর ফাইনাল আয়োজিত হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতেই। কিন্তু স্থানীয় প্রশাসন ও কিছু সংস্থার পক্ষ থেকে অন্যায্য দাবি করা হয়, যা পূরণ করা BCCI-এর নিয়মবিরুদ্ধ। এই কারণেই ফাইনাল ম্যাচের ভেন্যু বদল করা হয়েছে।’ ৩১ মে আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে এই ফাইনাল ম্যাচ।

আরও পড়ুন: Gyanesh Kumar: ভোট পরবর্তী হিংসা রুখতে সচেষ্ট কমিশন
২৬ মে ধরমশালায় HPCA স্টেডিয়ামে আয়োজিত হবে আইপিএল-এর প্রথম কোয়ালিফায়ার। ২৭ মে মুল্লানপুরে নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে এলিমিনেটর ম্যাচ। ২৯ মে এই মাঠেই আয়োজিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার (BCCI)।
সেখানে এক বিধায়ক প্রকাশ্যে দাবি করেন তাঁরা ভিআইপি হওয়ায় তাঁদের একাধিক টিকিট দিতে হবে। প্রত্যেক MLA-কে টিকিট দেওয়ার দাবি করেন সেই বিধায়ক। সূত্রের খবর অনুযায়ী চাপের মুখে পড়ে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন সেই কথা মানতে রাজি হয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে।
এই খবর প্রকাশ্যে আসার পরেই ক্ষোভ প্রকাশ করেন সমর্থকরা। একদিকে যেখানে টিকিটের দাম আকাশছোঁয়া সেখানে এমন অন্যায্য দাবির বিরুদ্ধে অনেকেই নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডও তাই বাধ্য হয়ে এরুম সিদ্ধান্ত নিয়েছে।


