Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভোট গণনার মাঝেই উত্তেজনা ছড়ালো, দিনহাটা কলেজ সংলগ্ন এলাকায় (Election Results 2026)। বিজেপি প্রার্থী অজয় রায় এগিয়ে থাকার খবর পেয়ে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে দিনহাটা কলেজের ২০০ মিটার দূরে এসে পৌঁছলেই বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে তখন সেখানে থাকা তৃণমূল সমর্থকরা পাল্টা জয় বাংলা স্লোগান দিতে থাকে।

লাঠিচার্জ শুরু (Election Results 2026)
এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকায় এরপরেই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা পক্ষকে হটাতে লাঠিচার্জ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-এর ফলাফল স্পষ্ট হতে শুরু করেছে। প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র প্রার্থীরা। এই ফলাফলে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন মালদা জেলার বিজেপি কর্মী ও সমর্থকেরা।

আরও পড়ুন : Mamata Banerjee Vote Result: ভবানীপুরে এগিয়ে মমতা, পিছিয়ে শুভেন্দু!
শেষপর্যন্ত এগিয়ে কে থাকবে (Election Results 2026)
আজ বিধানসভা ভোটের ফলাফল, ইতিমধ্যে ঝড় তুলছে চারিদিকে। কে কার থেকে এগিয়ে আর কে কার থেকে পিছিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সূত্রের খবর এখনো পর্যন্ত জানা গেছে, খড়্গপুর সদরে দিলীপ ঘোষ প্রথম রাউন্ডের শেষে ১৫০০ ভোটে এগিয়ে। এটা চেঞ্জ হলো তৃণমূল কে পেছনে রেখে বিজেপি এগিয়ে গেল।



