Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নাইট বাহিনীর জয়ের অন্যতম কারিগর নারিন (Shah Rukh Khan)।
নারিনের জন্য শাহরুখের আবেগঘন বার্তা (Shah Rukh Khan)
বেশ কিছু বছর তাঁর সিনেমা সেইভাবে বক্স অফিস সফল হয়নি। এক সময় যিনি সিলভার স্ক্রিনে এলেই ঝড় উঠত সেই ঝড় অনেকটাই থেমে গেছিল। অনেকেই মনে করতে শুরু করেছিলেন যে তাঁর সময় অতিক্রম হয়ে গিয়েছে। কিন্তু তিনি হাল ছাড়ার পাত্র নয়। শূন্য থেকে নিজের সাম্রাজ্য তৈরি করা সেই বাদশার নাম শাহরুখ খান। এরপর ‘পাঠান’ সিনেমার মধ্যে দিয়ে তাঁর দুরন্ত প্রত্যাবর্তনের সাক্ষী থেকেছেন দর্শকরা। এই প্রত্যাবর্তনের মূল ভিত্তি ছিল সাধারণ মানুষের উপর ভরসা আর ভালবাসা। তেমনই আবার তাঁর দল কলকাতা নাইট রাইডার্স বরাবর ভরসা দেখিয়েছে সুনীল নারিনের উপর আর নারিন সেই ভরসার দাম দিলেন (Shah Rukh Khan)।
২০২৬ সালের আইপিএল যখন শুরু হয়েছিল তখন অনেকেই মনে করছিল নারিন ম্যাজিক বোধহয় শেষ। কিন্তু সেই হাওয়া পাল্টে গেল মরশুম এগোনোর সঙ্গে সঙ্গে। ফিরে এল তাঁর পুরনো জাদু। বল হাতে তিনি লিখলেন ইতিহাস। ছুঁয়ে ফেললেন ঐতিহাসিক মাইলস্টোন। তাঁর এই সাফল্যে আবেগে ভেসেছে কলকাতা নাইট রাইডার্স। বাদ যাননি দলের অন্যতম কর্ণধার শাহরুখ খান। হায়দরাবাদের বিরুদ্ধেও বল হাতে জ্বলে উঠলেন নারিন। আইপিএল-এর ইতিহাসে তিনি প্রথম বিদেশী বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন।

তবে এক ওভারের মধ্যেই আসে এই নাটকীয় মুহূর্ত। বল হাতে তখন ম্যাজিক দেখাচ্ছেন এই ক্যারিবিয়ান তারকা। তাঁর বলের প্রথম শিকার সলিল আরোরা আর সেটিই ছিল তাঁর আইপিএল কেরিয়ারের ২০০ তম উইকেট। সেই ওভারেই তুলে নেন আরেকটি উইকেট। এবার তাঁর শিকার ঈশান কিষাণ। দুই ধাক্কায় বিপাকে পড়ে যায় হায়দরাবাদ। নারিন ৪ ওভারে ৩১ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। সেই সঙ্গে এখন তাঁর আইপিএল-এ উইকেট সখা ২০১। তবে শুধু রেকর্ড নয় এর পিছনের তাঁর দীর্ঘদিনের ধারাবাহিকতা যেমন রয়েছে তেমন রয়েছে দীর্ঘ পরিশ্রমকে ভর করে পথচলা (Shah Rukh Khan)।

এই দিনের ম্যাচে তিনি তৃতীয় বোলার হিসেবে প্রবেশ করলেন ২০০ উইকেট ক্লাবে। এই তালিকায় নারিনের আগে রয়েছেন দুই ভারতীয় বোলার। একজন যুজবেন্দ্র চাহাল এবং অন্যজন ভুবনেশ্বর কুমার। নারীনে ২০০ উইকেট এসেছে ১৯৭টি ম্যাচে। আইপিএল-এ তাঁর ইকোনোমি ৬.৭৯। যা বাকি বোলারদের কাছে বেশ ঈর্ষণীয়। বারবার তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি শুধু উইকেট নিতেই যে দক্ষ তা নয়, তিনি দক্ষ রান আটকাতেও।

একদিকে দলের জয় আর অন্যদিকে নারিনের নতুন মাইলফলক। এরপর আবেগে ভাসলেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় সুনীল নারিনের উদ্দেশ্যে বাদশা লিখলেন আবেঘন বার্তা। কিং খান লেখেন, ‘সুনীল, আমার বন্ধু… এটা তোমার ১৫তম আইপিএল মরসুম… ২০০-এর বেশি উইকেট… ৩টি আইপিএল শিরোপা এবং কেকেআর-এর হয়ে বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে আরও বহু জয়। তুমি একজন জাদুকর, আর আমরা তোমাকে আমাদের পরিবারের মতো ভালোবাসি। আজ এবং সব সময় তোমাকে বড় হাগ। সুস্থ থেকো এবং সব সময় হাসিখুশি থেকো।’ এরপরেই বোঝা যায় নারিনের উপর দলের ভরসা এবং ভালবাসা কতটা।
আরও পড়ুন: Election Results 2026: ভোট গণনার মাঝেই উত্তেজনা ছড়ালো কোচবিহারে
সানরাইজার্স হায়দরাবাদের ইনিংসে ভাঙন ধরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নারিন। এক সময় হায়দরাবাদ যে জায়গায় ছিল সেখান থেকে মনে করা হচ্ছিল বড় রান তুলবেন ঈশান কিষাণরা কিন্তু বোলারদের দাপটে সেটা আর কার্যকর করতে পারেনি হায়দরাবাদ। নারিনের একদিকে যেমন রয়েছে অভিজ্ঞতা তেমন রয়েছে নিজের উপর নিয়ন্ত্রণ আর দুই দুইয়ের মিশেলেই বাজিমাত করছেন ক্যারিবিয়ান তারকা নারিন (Shah Rukh Khan)।


