Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গণনার দিন স্পষ্ট হয়ে গেল রাজ্যের ভবিষ্যৎ (Raj Chakrabarty)। প্রত্যাবর্তনকে নয় পরিবর্তনকেই বেছে নিলেন মানুষ। দীর্ঘ দেড় দশক অর্থাৎ ১৫ বছর পর চাপের মুখে শাসক দল। আর তার প্রভাব পড়ল ব্যারাকপুর কেন্দ্রেও। এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন পরিচালক রাজ্ চক্রবর্তী। প্রাথমিক ট্রেন্ডে তাঁকে পিছিয়ে থাকতে দেখা যায়। সময়ের সঙ্গে বাড়তে থাকে ব্যবধান।
রাজের গায়ে কাদা (Raj Chakrabarty)
ফল প্রায় নির্ধারিত হয়ে যাবার পর থেকেই গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান রাজ। কিন্তু বাইরের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক ছিল না। বাইরে বেরোতেই তাঁকে ঘিরে স্লোগান দেওয়া হতে থাকে। কাদা ছুঁড়ে দেয় তার দিকে অনেক বিজেপি সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত নিরাপত্তা রক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন: Rachna Banerjee: বিজেপি কর্মীর আবদার মেটাতে সেলফি তুললেন রচনা
এই পুরো ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেননি তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। অবশেষে ব্যারাকপুরে পরিবর্তনের সুর প্রাধান্য পেল।


