Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তারকা ওপেনারের অনুপস্থিতি নিয়ে চিন্তা বাড়ল বিরাট কোহলিদের (Phil Salt)।
সল্টের অনুপস্থিতিতে চাপে বেঙ্গালুরু শিবির (Phil Salt)
আগের আইপিএল-এ খেতাব জিতে শাপ কাটিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত মরশুমের সেই ফর্মই ধরে রেখেছে চলতি আইপিএল-এও। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির দল। তবে একদিকে যেমন তাঁদের দুরন্ত ফর্ম সমর্থকদের জন্য স্বস্তির তেমন আবার ধাক্কাও খেল দল। টুর্নামেন্টের মাঝেই দেশে ফিরে গেলেন ইংল্যান্ডের তারকা ওপেনার ফিল সল্ট। শেষ তিনটি ম্যাচে যখন খেলতে পারেননি তিনি তখন থেকেই চিন্তা বাড়ছিল সল্টকে নিয়ে। এবার এল বড় আপডেট (Phil Salt)। এখন প্রশ্ন জাগছে কেন ইংল্যান্ড ফিরে গেলেন সল্ট? তবে কি আর আইপিএল খেলবেন না তিনি?
একাধিক রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী আঙুলের চোটের স্ক্যানের জন্য দেশে ফিরে গিয়েছেন তিনি। ১৮ এপ্রিল ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে মাঠে নেমেছিলেন বিরাট কোহলিরা। ওই ম্যাচে দ্বিতীয় ইনিংসে আঙুলে চোট পান তিনি। সেই সময় চোট অতটা গুরুতর না মনে হলেও পরে সমস্যা আরও বাড়ে আর সেই কারণেই তিন ম্যাচ বাইরে থাকতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন: Ratna Debnath BJP: চোখের জলের দাম, জয়ের পথে অভয়ার মা
এই মরশুমে চোট পাওয়ার আগে দারুন ছন্দে ছিলেন সল্ট। ৬টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহে রয়েছে ২০২ রান। তিনি ব্যাটিং করেছেন ১৬৮.৩৩ স্ট্রাইক রেটে। সল্ট এবং কোহলি জুটি ছিলেন আক্রমণাত্মক ফর্মে। দুজনের মধ্যে ছিল ভাল বোঝাপড়া। তবে ফিল সল্ট এবং বেঙ্গালুরু শিবির আশাবাদী চোট সারিয়ে দলে যোগ দেবেন তিনি।
সল্ট না থাকার কারণে সুযোগ বাড়ল জ্যাকব বেথেলের। নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে এখন তাঁর সামনে। এখনও পর্যন্ত তিন ম্যাচে করেছেন ৩৯ রান তিনি। ব্যাক-আপ ওপেনার হিসেবে দলে রয়েছেন জর্ডান কক্স। তবে দল হয়ত ভরসা রাখতে চলেছে জ্যাকব বেথেলের উপর (Phil Salt)।


