Last Updated on [modified_date_only] by Aditi Singha
চারিদিকে টানটান উত্তেজনা, কমলা রঙে ইতিমধ্যে ভোরে গেছে। গণনার দিন স্পষ্ট হয়ে গেল বিজেপির ভবিষ্যৎ (Sujan Chakraborty)। প্রত্যাবর্তনকে নয় পরিবর্তনকেই বেছে নিলেন মানুষ। দীর্ঘ দেড় দশক অর্থাৎ ১৫ বছর পর চাপের মুখে শাসক দল। ৩৪ বছর লালের সাম্রাজ্য চলেছে সমাজ মাধ্যমে ভিডিও প্রকাশ করে সুজন চক্রবর্তী বললেন।

বিজেপিকে ফ্রন্টে এনে লড়াই (Sujan Chakraborty)
তৃণমূল তার প্রতিশ্রুতি রেখেছে, বলেছিল বিজেপিকে ফ্রন্টে এনে লড়বে। ধাপে ধাপে সেটাই উনি করলেন। বিজেপিকে একেবারে ফ্রন্টে এনে দিলেন। SIR- এর ফলে বহু মানুষ ভোট দিতে পারেনি, যাঁরা ভোট দিতে পেরেছেন সেইসব মানুষ তাঁদের রায় দিয়েছেন। কারোর পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে এই রায় মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই।
সেই সময়ের স্মৃতিচারণ (Sujan Chakraborty)
২০১১ এর নির্বাচনের পর আক্রমণ নামিয়ে আনা হয়েছিল বিরোধীদের ওপর। শুভেন্দু তখন মমতার সঙ্গী। ২০২১ এর পরেও আক্রমণ চালানো হয়েছিল। বন্ধ হোক এই নোংরা রাজনীতি। শাসক বিরোধী সবাইকে এই দায়িত্ব নিতে হবে।

যেতা হারার মাঝে থেকে যাওয়া (Sujan Chakraborty)
নির্বাচনে মানুষ যা মনে করেছেন সেইভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এবং তার প্রতিফলন ঘটেছে। কেউ জিতবে, কেউ হারবে। এগুলোকে মেনে নেওয়া, গ্রহণ করার কোন বিকল্প নেই। কিন্তু নির্বাচনের ফলের পর আক্রমণ, পাল্টা আক্রমণ, অশান্তি অবশ্যই বন্ধ হওয়া উচিত। আমি সবার কাছে আবেদন করি। এগারো সালে তৃণমূল জেতার পর যেভাবে বদলা নিয়েছে, বামপন্থী কর্মী, সাধারণ মানুষ বাড়িছাড়া করেছে, জীবিকাচ্যুত করেছে, ভয়ঙ্কর।
মানুষের উপরে ভয়ঙ্কর আক্রমণ (Sujan Chakraborty)
ষোলোর নির্বাচনের পরেও মানুষ দেখেছেন বামপন্থী, বিরোধী, সাধারণ মানুষের উপরে ভয়ঙ্কর আক্রমণ হয়েছে। এটা কখনো ভালো হতে পারে না। সর্বনাশ হয়েছে বাংলার, তার দায় তৃণমূলের। যদিও তখন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে শুভেন্দু অধিকারী। কিন্তু একুশ সালের নির্বাচনে শুভেন্দু বাবু তখন বিজেপি।
একুশ সালের নির্বাচন (Sujan Chakraborty)
একুশ সালের নির্বাচনের পরেও বিরোধীদের উপর ভ্যামভম আক্রমণ হয়েছে। সাধারণ মানুষের উপর আক্রমণ হয়েছে। বন্ধ হোক। এখন যেন আর না হয়, বন্ধ হোক এবং এই দায়িত্ব সবারই নিতে হবে। যারা শাসক তাদের দায়িত্ব বেশি। কিন্তু শাসক, বিরোধী সবারই দায়িত্ব থাকে। সাধারণ মানুষেরও দায়িত্ব থাকে।

আরও পড়ুন : Mamata Banerjee Vote Result: ভবানীপুরে এগিয়ে মমতা, পিছিয়ে শুভেন্দু!
আমরা সবাই পরিচালিত হই
বাংলার অনেক সর্বনাশ হয়েছে। অন্তত নির্বাচনের পর আমার আবেদন থাকবে সবার কাছেই শান্তি, সম্প্রীতির বাতাবরণ রক্ষা করার দায়িত্বটা সবার। রাজনৈতিক দলগুলোর অবশ্যই বেশি, শাসনদলের তার চেয়েও বেশি। কিন্তু দায়িত্ব আমাদের সবার। আমার আবেদন থাকবে সেই মানোভাবে যেন আমরা সবাই পরিচালিত হই।
`



