Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তামিলনাড়ুতে এক নতুন সূর্যোদয় হতে (TVK Win) চলেছে। সোমবার ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়ের নবগঠিত দল ‘তামিলগা ভেটরি কাজাগম’ (টিভিকে) অভবাণীয় সাফল্যের পথে রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন বিজয় থলপতি। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমেই ঝড় তুলেছেন তিনি।
জোট প্রস্তাব (TVK Win)
বিকেল সাড়ে তিনটে পর্যন্ত বিজয়ের দলের খাতায় ছিল ১০০-র বেশি আসন। কিন্তু মেজরিটি দরকার ছিল ১১৮ টি আসন। ম্যাজিক ফিগার থেকে খানিকটা দূরে থাকলেও অসুবিধা নেই। ইতিমধ্যেই কংগ্রেসের মত দলেরা তাঁকে জোটের জন্য প্রস্তাব পাঠিয়েছেন।

আরও পড়ুন: Domkal CPIM Win: কাটল মহা’শূন্যের’ খরা, ডোমকলে উড়ল লাল নিশান!
তামিলনাড়ুর দীর্ঘদিনের দ্বিমুখী লড়াই (ডিএমকে বনাম এডিএমকে) ছাপিয়ে বিজয় এখন তৃতীয় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তরুণ প্রজন্মের বিপুল সমর্থনই তাঁর এই সাফল্যের চাবিকাঠি। বিজেপিকে ‘নীতিগত শত্রু’ ঘোষণা করে একক শক্তিতে লড়ে বিজয় এখন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। এমজিআর বা জয়ললিতার উত্তরসূরি হিসেবে রুপালি পর্দার নায়ক এখন বাস্তবের প্রশাসনিক প্রধান হওয়ার অপেক্ষায়।


