Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: লখনৌকে হারিয়ে প্লে অফের দৌড়ে এখনও আশা জিয়িয়ে রাখল মুম্বই ইন্ডিয়ান্স (MI beat LSG)।
চেনা ছন্দে মুম্বই (MI beat LSG)
রাজা সাজা সহজ হলেও রাজ্যপাট সামলানো মোটেও সহজ নয়। ঠিক যেমন রাজা সাজতে অনেকে পারলেও সবাই রাজা হতে পারেন না। যে দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যায় মানুষ তাঁকেই রাজা বলে মেনে নেন। আর লখনৌকে হারিয়ে রোহিত শর্মা যে মুম্বইয়ের আসল রাজা সেটাই আবার প্রমাণ করলেন (MI beat LSG)।
দীর্ঘদিন ধরে হারের গ্লানির পর দলের সমর্থকরা তাকিয়ে ছিলেন কবে রোহিত শর্মা আবার ফিরবেন। অবশেষে তিনি ফিরলেন আর তাঁর এই রাজকীয় পরিবর্তন বুঝিয়ে দিল সমর্থকদের কেন তাঁদের হিটম্যানকে নিয়ে এত ভরসা। রোহিত দলে ফিরতেই জয়ে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স।
চলতি আইপিএল-এ মুম্বইয়ের যে খারপ অবস্থা ছিল সেটা একপ্রকার অবিশ্বাস্য। তবে অবশেষে জয়ে ফিরল হার্দিক পান্ডিয়ার দল। লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফার দৌড়ে টিকে থাকল মুম্বই। এই জয়ের যদি জোড়া নায়ক হিসেবে রায়ান রিকেলটন এবং রোহিত শর্মা মনে হলেও কিছুটা এগিয়ে থাকবেন রোহিত। কারণ প্রায় তিন সপ্তাহ তিনি চোটের কারণে ছিলেন মাঠের বাইরে আর ফিরেই সেই ভিন্টেজ রোহিত।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পাঁচ ম্যাচ তিনি মাঠের বাইরে ছিলেন। তবে যেদিন তাঁর কামব্যাক হল সেদিন আবার প্রমাণ হল মুম্বই কেন তাঁকে এত ভরসা করে। ৪৪ বলে ৮৪ রানের ইনিংসে ছিল ৬টি চার এবং ৭টি ছয়। সেঞ্চুরি হাতছাড়া হলেও মুম্বইয়ের ব্যাটিংয়ের হাল এবং আত্মবিশ্বাস ফেরাতে এই ইনিংস কার্যকরী (MI beat LSG)।

এই দিনের ম্যাচে অসুস্থ থাকার কারণে খেলতে পারেননি হার্দিক। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে লখনৌর হয়ে ঝড় তোলেন নিকোলাস পুরান। ২১ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এই দিন মিচেল মার্শ করেন ৪৪। শেষ দিকে হিম্মত সিংয়ের ৪০ রান। সব মিলিয়ে লখনৌ সুপার জায়ান্টস তোলে ২২৮/৪। এই দিন রোহিতের প্রত্যাবর্তনের দিনে আরেকজন তারকার প্রত্যাবর্তন হল আর তিনিও মুম্বইয়ের অন্যতম ভরসা জশপ্রীত বুমরা। ৪ ওভারে ৪৫ রান দিয়ে নিলেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।
আরও পড়ুন: Mamata vs Suvendu: লক্ষ্মীহীন তৃণমূলের ভোট ভাণ্ডার, ঘরের মেয়ে মমতার থেকে মুখ ফেরাল ভবানীপুর
ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণ শানান রোহিত ও রায়ান রিকেলটন। ওপেনিং জুটির তাণ্ডবে ম্যাচের মোড় ঘুরে যায়। ১৪৩ রানের ওপেনিং জুটিতে লখনউয়ের বোলিং তখন দিশাহীন। রিকেলটন করেন ৩২ বলে ৮৩। দুই ওপেনার আউট হয়ে ফিরলে একটু চাপ তৈরি হয় মুম্বইয়ের উপর। তবে শেষদিকে নমন ধীর (অপরাজিত ২৩) ও উইল জ্যাকস (অপরাজিত ১০) দলকে পৌঁছে দেন জয়ের লক্ষ্যে। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে কিছুটা অক্সিজেন পেল মুম্বই শিবির। প্লে-অফার রাস্তা কঠিন হলেও সমর্থকদের ভরসার নাম রোহিত (MI beat LSG)।


