Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অর্ধশতরান কোহলির, ৫০ রুতুরাজেরও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭০ পার ভারতের (Ind vs SA)।
ব্যাট হাতে কোহলির রান অব্যাহত (Ind vs SA)
প্রথম ম্যাচের পর এই ম্যাচেও টস হেরে প্রথম ব্যাট করতে নামতে হয়েছে ভারতকে। টানা ২০ ম্যাচে টস হেরে বিরল নজির টিম ইন্ডিয়ার। তবে একদিকে যেমন টস ভাগ্য বদলায়নি তেমনই অব্যাহত রয়েছে বিরাটের ফর্ম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ম্যাচে নিজের অর্ধশতরান করে ফেললেন বিরাট। অন্যদিকে তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন রুতুরাজ (Ind vs SA)।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা দল। দলে তিনটি পরিবর্তন করেছে প্রোটিয়ারা। গত ম্যাচে বিশ্রামে ছিলেন তেম্বা বাভুমা। এই ম্যাচে ক্যাপ্টেন হিসেবে দলে ফিরেছেন তিঁনি। এর পাশাপাশি দলে ফিরেছেন অভিজ্ঞ দুই বোলার কেশব মহারাজ ও লুঙ্গি এনগিডি। প্রথম ম্যাচের দলে কোনও পরিবর্তন করেনি ভারত। অর্থাৎ ফের বেঞ্চে অপেক্ষায় থাকতে হলো ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডিকে (Ind vs SA)।

আরও পড়ুন: Zubeen Garg: ভোটার তালিকায় ‘মৃত’ নয়, জুবিন গর্গকে অমর বলে লিখলেন বিএলও
প্রথমে ব্যাট করতে নেমে আজ অল্প রান করেই ফিরতে হয়েছে রোহিত শর্মাকে। ৮ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন তিঁনি। তাঁর ইনিংসে রয়েছে তিনটি চার। অন্য আরেক ওপেনার যশস্বী জ্যানসেনের বলে মারতে গিয়ে আউট হন। ২২ রান করতে ফিরতে হয় তাঁকে। এই পিচে বোলাদের খেলাটা কঠিন মনে হলেও সেই কাজ নিজের দক্ষ হাতে সহজ করে ফেলেন বিরাট কোহলি। তাঁকে প্রথম থেকেই দায়িত্ব নিয়ে পরিস্থিতি বুঝে খেলতে দেখা গিয়েছে।
২২ গজে ক্রিজে স্বচ্ছন্দে দেখা গিয়েছে রুতুরাজ ও বিরাট। এই জুটিকে বিপদে ফেলতে পারছেন না প্রোটিয়া বোলাররা। প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করলেন বিরাট। তিঁনি এখনও আগের মতই আগ্রাসী রানের জন্য সেটাই যেন আবার প্রমাণ করছেন ভারতের স্তম্ভ হয়ে দাঁড়িয়ে (Ind vs SA)।


