Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোটা দেশের নজর যখন পশ্চিমবঙ্গের নির্বাচনী (Unmesh Ganguly) ফলাফলের দিকে, তখন চুপিচুপি বিয়ে সারলেন ইউটিউবার উন্মেষ গাঙ্গুলি। চুপিচুপিই বটে। কারণ সোশ্যাল মিডিয়ার নাগরিকরা তার বিয়ের কোনও আগাম বার্তাই পাননি। হঠাৎ এদিন ‘ঘোতনের’ একটি স্টোরি দেখে হতবাক নেট নাগরিকরা। এ কার মাথায় সিঁদুর পরাচ্ছে আদরের ঘুতনু সোনা?
পাত্রী কে? (Unmesh Ganguly)
গায়ে হলুদ থেকে বিয়ের আসর, উন্মেষের একাধিক বিয়ের অনুষ্ঠানের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু পাত্রী কে? মধুবন্তী অদিতি বন্দ্যোপাধ্যায়। তিনি পেশায় একজন নাট্যকর্মী ও নৃত্য শিল্পী। মেরুন ঘেঁষা বেনারসী ও সাবেকি বাংলা সাজে দারুন লাগছিল নতুন কনেকে। অনেক ভিডিওতে একসঙ্গে কাজও করেছেন তারা।

আরও পড়ুন: Mamata vs Suvendu: লক্ষ্মীহীন তৃণমূলের ভোট ভাণ্ডার, ঘরের মেয়ে মমতার থেকে মুখ ফেরাল ভবানীপুর
উন্মেষের পরনে ছিল সাদা ধুতি আর রংমিলান্তি মেরুন পাঞ্জাবী। এক টাকার কয়েন দিয়ে নববধুর মাথায় তুলে দিলেন লাল রঙা সিঁদুর। ইতিমধ্যেই শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন দুই যুগলকে।


