Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্স সোমবার দুরন্ত খেললেও ভোটের রেজাল্টের পরেরদিন তুমুল ধাক্কা খেল (Sensex and Nifty50)।
দুই ইনডেক্স সূচকে বড় ধাক্কা (Sensex and Nifty50)
চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন শেয়ার মার্কেট চাঙ্গা থাকলেও পরেরদিনই ধস নামল দালাল স্ট্রিটে। মঙ্গলবার মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই সেনসেক্স এবং নিফটির সূচকে পতন দেখা যায়। বিশ্লেষকদের মতে বিশ্ববাজারে ধাক্কা লাগা এবং পশ্চিম এশিয়ার জটিলতা না কাটার ফলে ধস নেমেছে শেয়ার মার্কেটে (Sensex and Nifty50)।
মঙ্গলবার সেনসেক্স এবং নিফটি ওপেন হয়েছে লোয়ার পয়েন্ট থেকে। সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ সেনসেক্স ৫৩৪.১১ পয়েন্টের মতো নেমে দাঁড়িয়েছে ৭৬,৭৪৩ পয়েন্টে আশেপাশে। অন্যদিকে নিফটি৫০ সূচক ১৬১.৯০ পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে ২৩,৯৫৫ পয়েন্টে। এই দিন ধাক্কা খেয়েছে ব্যাঙ্ক নিফটি। এই সূচক ৪০৪ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ৫৪,৪৬৬ পয়েন্টে।
এই দিন ধাক্কা খেয়েছে একাধিক সেক্টর। নিফটি অটো, নিফটি মেটালস এবং নিফটি প্রাইভেট ব্যাঙ্কের সূচকও নেমে রয়েছে। তবে এর পাশাপাশি বেড়েছে নিফটি আইটি, নিফটি এফএমসিজি, নিফটি ফার্মা। ভারতের পাশাপাশি এশিয়ার অন্য মার্কেটেও দেখা গিয়েছে পতন।
আরও পড়ুন: TMC Worker Death: ভোট পরবর্তী হিংসা! বেলেঘাটায় খুন তৃণমূল কর্মী!
আমেরিকা ইরান যুদ্ধ যেমন থামার এখনও কোনও লক্ষণ নেই। চার সপ্তাহ ধরে চলছে যুদ্ধ বিরতি। তবে ফের উত্তপ্ত হতে পারে পরিস্থিতি আর সেই আশঙ্কায় বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রভাবও পড়েছে মার্কেটের উপর। সোমবার প্রথম ট্রেডিং সেশনে আশা জাগলেও মঙ্গলবার বড় ধাক্কা খেল স্টক মার্কেট (Sensex and Nifty50)।


