Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার শেয়ার মার্কেটের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পয়েন্ট কমলো (Sensex and Nifty50)।
পতন স্টক মার্কেটে (Sensex and Nifty50)
মুহূর্ত যেমন ধরা যায় না তেমন মুহূর্ত বদলাতে সময় লাগে না। আজ ঝকঝকে রোদ দেখে যতই মনে হোক যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ঠিক পরের মুহূর্তেই দেখা যাবে কালো মেঘে আকাশ ঢেকে ঝমঝমিয়ে বৃষ্টি। ঠিক তেমনই নিশ্চিয়তা নেই স্টক মার্কেটের। আজ যদি মনে হয় পজিটিভ মুহূর্তে সেটা পতনের খাদে হারিয়ে যেতে সময় লাগে না আবার সকাল থেকে জোর ধাক্কা খেলেও দেখা যায় মার্কেট বন্ধ হওয়ার সময় দুরন্ত লাফ দিয়ে মোমেন্টাম ধরে নিয়েছে (Sensex and Nifty50)।
সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপি গাইন বাঘা বাইন’ সিনেমার শেষ দিকে একটা গান আজও মানুষের মনে গেঁথে আছে, ‘তোরা যুদ্ধ করে করবি কী তা বল’। গানের কথা যেন আজও প্রাসঙ্গিক। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতে সাধারণ মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। একদিকে টাকার পতন অন্যদিকে তেলের দাম বৃদ্ধি সব মিলিয়ে সাধারণ মানুষের পরিস্থিতি বেশ জটিল। এর প্রভাব শেয়ার মার্কেটকে বারবার পাঠিয়ে দিয়েছে অনিশ্চিয়তার ঘরে।
সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে পতনের কবলে দালাল স্ট্রিট। শুক্রবার সকাল থেকেই দুই বেঞ্চমার্ক ইনডেক্স নেগেটিভে ছিল। শুক্রবার নাগরদোলার মত ওঠা-নামা করলেও এই সূচক সবুজহয়নি। বিশ্লেষকদের মতে পশ্চিম এশিয়ার পরিস্থিতির অনিশ্চিয়তাই এই পতনের কারণ।

শুক্রবার সেনসেক্স ৫১৬ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ কমে রয়েছে ৭৭,৩২৮ পয়েন্টে। অন্যদিকে নিফটি৫০ ০.৬২ শতাংশ বা ১৫০ পয়েন্ট কমে রয়েছে ২৪,১৭৬ পয়েন্টে (Sensex and Nifty50)।
শুক্রবার শেষ ট্রেডিং সেশনে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের পতন দেখা গেলেও সেই তুলনায় স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইন্ডেক্সগুলি অনেক বেশি স্টেবল ছিল। মিড ক্যাপে সামান্য পতন দেখা গেলেও বৃদ্ধি দেখা গিয়েছে স্মল ক্যাপ ইনডেক্সে। যার পরিমাণ ০.১০ শতাংশ প্রায়। সেক্টরাল ইন্ডেক্সগুলির মধ্যে আইটি, ক্যাপিটাল মার্কেট, এফএমসিজি-র উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। সবচেয়ে বেশি পতন হয়েছে পিএসইউ ব্যাঙ্ক সেক্টরাল ইনডেক্সের। এর পাশাপাশি ডাউন রয়েছে ফিনানশিয়াল সার্ভিস, ব্যাঙ্ক, অয়েল অ্যান্ড গ্যাস, মেটাল, এনার্জি, রিয়েলটির মতো একাধিক সেক্টরাল ইনডেক্স।
আরও পড়ুন: Moon Discover Theory: আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের জন্ম রহস্য জানেন?
মার্কেট এক্সপার্টদের মতে ইরান এবং আমেরিকার মধ্যে হরমুজ প্রণালীতে গুলিবিনিময় নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে। এর জেরে বাজারে তেলের দাম বাড়ছে। ডলারের সাপেক্ষে দুর্বল হয়েছে ভারতীয় মুদ্রা। আর এই সকল কারণের জন্যই ধাক্কা খেয়েছে দালাল স্ট্রিট (Sensex and Nifty50)।


