Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে ফুল বদল হয়েছে (Rupanjana Mitra)। প্রত্যাবর্তন নয় পরিবর্তনের হাওয়া বইছে বাংলায়। ২০০-র বেশি আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। সেই নিয়ে খুশি রাজ্যের একাংশ মানুষ। আবার কারোর মনে ক্ষোভ বা সংশয়। এই আবহের আঁচ পরেছে টলিপাড়ায়।
বাঙালিয়ানা বজায় থাকুক (Rupanjana Mitra)
টলিপাড়ার অন্যতম নজরকাড়া অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র কেটিভি বাংলাকে বলেছেন, “ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভাজন করবেন না, রাজনৈতিক হিংসা বন্ধ হোক। বাঙালিয়ানা বজায় থাকুক, সব ধর্মের মানুষ মিলেমিশে থাকুক। আর সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে উন্নত হোক আমাদের রাজ্য। আর যে কাজগুলো-যেমন পশ্চিমবঙ্গে কর্মসংস্থান এবং বাকি যা কিছু, কথাগুলো বলে আপনারা ক্ষমতায় এসেছেন, সেই কথাগুলো রাখুন।”
আরও পড়ুন: Mamata Banerjee: আমরা হারিনি, পদত্যাগ কেন করব?: মমতা
উল্লেখ্য পূর্বে পদ্ম শিবিরেই ছিলেন রূপাঞ্জনা। কিন্তু ২০২৫ সালের ২১ শে জুলাই যোগ দিয়েছিলেন জোড়াফুলে। বর্তমানে, রাজ্যে বদলের আবহে এরূপ মন্তব্য করলেন রূপাঞ্জনা।


