Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মুখ্য নির্বাচনী আধিকারিক জানান যে, সংবিধানের ৩২৪ নম্বর ধারা অনুযায়ী নির্বাচন কমিশন ভোট পরিচালনার কাজ শেষ করেছে (Election 2026)। নির্বাচনের ফলাফল ঘোষণার পর জয়ী প্রার্থীদের তালিকা এবং তাঁদের দলীয় পরিচয় সম্বলিত একটি গেজেট নোটিফিকেশন তৈরি করা হয়। তিনি পদাধিকার বলে এই তালিকা রাজ্যপালের কাছে জমা দিয়েছেন। এরপর রাজ্যপাল বিধানসভাকে অবহিত করবেন এবং প্রোটেম স্পিকারের মাধ্যমে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে।
আদর্শ আচরণবিধি প্রত্যাহার (Election 2026)
আরিজ আফতাব স্পষ্ট করেছেন যে, রাজ্যজুড়ে জারি থাকা আদর্শ আচরণবিধি বা এমসিসি (Model Code of Conduct) দ্রুতই প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তবে ব্যতিক্রম হিসেবে হলদিয়া বিধানসভা কেন্দ্রের কথা উল্লেখ করেন তিনি। যেহেতু সেখানে আগামী ২১ তারিখে নির্বাচন রয়েছে, তাই শুধুমাত্র ওই নির্দিষ্ট এলাকাতেই আচরণবিধি বজায় থাকবে, বাকি রাজ্য থেকে তা আজ বিকেলের মধ্যেই উঠে যাবে।
ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া হুঁশিয়ারি (Election 2026)
নির্বাচন পরবর্তী হিংসা প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক অত্যন্ত কঠোর মনোভাব প্রকাশ করেছেন। তাঁর বক্তব্যের প্রধান দিকগুলো হলো: জিরো টলারেন্স: ভোট পরবর্তী কোনো ধরনের হিংসা বা আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাস্ত করা হবে না।
প্রশাসনের তৎপরতা (Election 2026)
এই বিষয়ে ইতিমাজেই রাজ্য পুলিশের ডিজি (DGP), কেন্দ্রীয় বাহিনীর (CAPF) সমন্বয়ক এবং সমস্ত জেলাশাসকদের (DM) স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণের প্রতি আবেদন: তিনি সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে আবেদন জানান যেন জয়-পরাজয়কে কেন্দ্র করে কোনো শত্রুতা বা আক্রমণাত্মক আচরণ না করা হয়।
আরও পড়ুন:Mamata Banerjee: ২৬টি কবিতায় কি ২৬-এর ভোটের অঙ্ক কষলেন মমতা
অন্যান্য প্রশাসনিক বিষয়
বিদায়ী মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা ৯ তারিখ পর্যন্ত প্রশাসন কীভাবে চলবে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি জানান, এগুলো তাঁর এক্তিয়ারভুক্ত বিষয় নয়। এটি মূলত রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিষয়। একজন সিইও হিসেবে তিনি শুধুমাত্র তাঁর আইনি ও সাংবিধানিক দায়িত্বটুকুই পালন করছেন।



