Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুপুরবেলায় আচমকাই থমকে গেল (Metro Service) কলকাতা মেট্রোর ব্লু লাইনের একাংশ। ঝড়-বৃষ্টির জেরে মেট্রো লাইনের উপর গাছের ডাল ভেঙে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়ে পরিষেবা। ফলে অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ-সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।
ব্যাহত পরিষেবা (Metro Service)
মেট্রো সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর প্রায় আড়াইটে (Metro Service) নাগাদ মহানায়ক উত্তম কুমার ও নেতাজি স্টেশনের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। প্রবল হাওয়ায় একটি গাছের বড় ডাল ভেঙে ডাউন লাইনের উপর এসে পড়ে। নিরাপত্তার কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে ওই অংশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর জেরে গড়িয়া অভিমুখী পরিষেবা পুরোপুরি ব্যাহত হয়। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সীমিত পরিষেবা চালু রাখা হয়েছে।
স্টেশনে যাত্রীদের ভিড় (Metro Service)
হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। অনেককে মাঝপথেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। বিশেষ করে ময়দান স্টেশনে নেমে বিকল্প পরিবহণ ধরতে গিয়ে ভোগান্তিতে পড়েন বহু মানুষ। বৃষ্টির মধ্যে বাস বা ট্যাক্সির অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের।
আরও পড়ুন: China Weight Loss Trend: রোগা হবার মোক্ষম উপায়! প্লাস্টিক খাচ্ছেন চীনা নারীরা!
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। প্রযুক্তিগত পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পরই পুনরায় সম্পূর্ণ পরিষেবা চালু করা হবে। তবে ঠিক কখন থেকে স্বাভাবিকভাবে ট্রেন চলবে, তা এখনও স্পষ্ট নয়। প্রাকৃতিক দুর্যোগের জেরে শহরের অন্যতম ব্যস্ত গণপরিবহণ পরিষেবা থমকে যাওয়ায় নিত্যযাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে।


