Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় দোলে নির্বাচকদের আর আস্থা নেই সূর্যকুমার যাদবের উপর? ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স (Shreyas Iyer)?
জাতীয় দলের দায়িত্ব এবার শ্রেয়সের কাঁধে? (Shreyas Iyer)
জীবনের সমীকরণ পাল্টে যেতে পারে যেকোন সময়। ক্রিকেট মাঠেও সেই সমীকরণ পাল্টে যেতে সময় লাগে না। কারণ পৌষমাস তো আবার কারণ সর্বনাশ। টি-টোয়েন্টি দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকে। তাঁর জায়গায় দলের অধিনায়ক করা হতে পারে পাঞ্জাব দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সূর্যুকুমারের বদলে শ্রেয়সকে নিয়ে ভাবনাচিন্তা করছে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। একদিকে দীর্ঘদিন ধরে অফ ফর্ম চলছে সূর্যকুমার যাদবের আর অন্যদিকে চলতি আইপিএল-এ শ্রেয়স যেমন পাঞ্জাব দলকে নেতৃত্ব দিচ্ছেন তেমন ব্যাট হাতেও দুরন্ত পারফর্ম করছেন। সেই কারণেই শ্রেয়সকে নিয়ে ভাবনা চিন্তা করতে বাধ্য হচ্ছে ভারতীয় দলের নির্বাচকরা।
অধিনায়ক পরিবর্তনের পাশাপাশি জাতীয় টি-টোয়েন্টি দলে তরুণ ক্রিকেটারদের সংখ্যা বাড়ানোর কথাও ভাবা হচ্ছে। পাঞ্জাবের অধিনায়ক হিসেবে এই মুহূর্তে যথেষ্ট প্রভাব ফেলেছেন শ্রেয়স। প্রায় প্রত্যেক ম্যাচেই তিনি রান পেয়েছেন। কিন্তু এশিয়া কাপ থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি আইপিএল, কোনও প্রভাব ফেলতে পারেননি সূর্য। আর আইপিএল শেষ হলেই ভারতের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই দুই সিরিজে নতুন তরুণদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছেন বোর্ড। যেমন সবথেকে বেশি চর্চায় রয়েছে বৈভব সূর্যবংশীর নাম (Shreyas Iyer)।

সম্প্রতি প্রকাশিত খবর অনুযায়ী সূর্যকুমারের ব্যাটিং ফর্ম নিয়ে আর আস্থা রাখতে পারছেন না নির্বাচকরা। সেই কারণেই শ্রেয়সকে নিয়ে তাঁরা ভাবছেন। তবে সেখানে প্রশ্ন থাকছে যে ব্যাটার হিসেবে সূর্যকুমার দলে থাকবেন কিনা। কারণ সেখানেও দাবিদার হিসেবে রয়েছে শুভমন গিল, কেএল রাহুলের মত প্লেয়াররা। সেক্ষত্রে দল থেকে বাদ পড়ারও সম্ভাবনা থাকছে সূর্যকুমারের।
আরও পড়ুন: Telengana Temple: সরকারি স্কুলের বলি: তেলেঙ্গানায় বুলডোজার চালিয়ে ধ্বংস ৮০০ বছরের পুরনো মন্দির
বিশ্বকাপ ভারত জিতলেও সেখানে সূর্যের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয়। চলতি আইপিএল-এ মুম্বই দলের হতে ১০ ম্যাচ খেলে ১৯৫ রান করেছেন তিনি। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ কিছুদিন সূর্যকুমার কব্জির চোটে ভুগছেন আর সেই অস্বস্তি নিয়েই খেলছেন তিনি। তবে এক্ষেত্রে প্রশ্ন হল যে সূর্যকুমার ব্যাট হাতে পারফর্ম করতে যেমন ব্যর্থ হচ্ছেন সেটা ঠিক তবে এই চোট নিয়ে আইপিএল খেলার প্রভাব পড়ছে জাতীয় দলের উপর। সেক্ষত্রে এই দায় কে নেবে (Shreyas Iyer)?


