Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ বিশেষ দিন। পঁচিশে বৈশাখের পুণ্যলগ্নে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সমগ্র দেশ যখন শ্রদ্ধায় অবনত, সেই আবহে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যপাল রবি নারায়ণ রবি (R. N. Ravi)। কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তিনি বাংলার তথা ভারতের শাশ্বত সভ্যতায় রবীন্দ্র-দর্শনের প্রাসঙ্গিকতার কথা স্মরণ করেন।

রাজ্যপাল-এর বার্তা (R. N. Ravi)
সাংস্কৃতিক নবজাগরণের আলোকবর্তিকা। রাজ্যপাল বার্তা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতের শাশ্বত সভ্যতা ও সাংস্কৃতিক নবজাগরণের এক দীপ্তিময় আলোকবর্তিকা। জাতীয় চেতনা, মানবিক মর্যাদা এবং চিন্তার স্বাধীনতার যে আদর্শ কবিগুরু আমাদের দিয়ে গেছেন, তা প্রতিটি প্রজন্মকে আজও উদ্বুদ্ধ করে চলেছে।
যুবসমাজের ওপর আলোকপাত (R. N. Ravi)
রাজ্যপাল তাঁর বিশেষ করে যুবসমাজের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, কবির কালজয়ী দূরদৃষ্টি যেন তরুণ প্রজন্মের পথের দিশারি বা পাথেয় হয়ে থাকে। তাঁর মতে, কবির আদর্শকে পাথেয় করেই একটি গর্বিত, প্রাজ্ঞ ও আত্মনির্ভর বাংলা নির্মাণ করা সম্ভব।

আরও পড়ুন: Mamata Banerjee: প্রথমে পদত্যাগে নারাজ, এখনও সোশ্যাল মিডিয়ায় ‘মুখ্যমন্ত্রী’ মমতা!
রবির ‘সোনার বাংলা’
রবীন্দ্রনাথের ভাবনার ‘সোনার বাংলা’র প্রকৃত স্বরূপ প্রতিফলিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সাংস্কৃতিক ও চিন্তাগত নবজাগরণই ভারতকে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর মহান লক্ষ্যে উপনীত হতে সাহায্য করবে। কবির চরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তিনি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের পথপ্রদর্শক হিসেবে রবীন্দ্র-দর্শনকে তুলে ধরেন



