Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা (Suvendu Oath) হতে চলেছে শনিবার। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। রাজ্যে এবার বিজেপির নেতৃত্বে গঠিত হচ্ছে তথাকথিত ‘ডবল ইঞ্জিন সরকার’। আর শপথের আগেই কেন্দ্রের তরফে এল বড় আর্থিক বার্তা। জল জীবন মিশন প্রকল্পে বাংলার জন্য ২,৭০০ কোটি টাকা ছাড়ের প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
প্রকল্পের বরাদ্দ (Suvendu Oath)
দীর্ঘদিন ধরে এই প্রকল্পের বরাদ্দ আটকে (Suvendu Oath) ছিল। বহু এলাকায় পানীয় জল সংক্রান্ত কাজও থমকে যায় অর্থাভাবে। নতুন সরকার গঠনের আবহে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে রাজ্যের উচ্চপর্যায়ের বৈঠকের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। জানা গিয়েছে, প্রকল্পের অগ্রগতি, বরাদ্দ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খুব শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে, তারপরই টাকা ছাড়ের প্রক্রিয়া শুরু হবে।
সকাল থেকেই উচ্ছ্বাস (Suvendu Oath)
এদিকে শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই উচ্ছ্বাস চোখে পড়ছে কলকাতায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকদের ঢল নেমেছে ব্রিগেডমুখী রাস্তায়। ধর্মতলা চত্বরে একের পর এক বাস এসে পৌঁছচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা। পাশাপাশি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Moon Discover Theory: আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের জন্ম রহস্য জানেন?
নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে প্রায় চার হাজার পুলিশকর্মী। রাজনৈতিক পালাবদলের এই মুহূর্তকে ঘিরে এখন রাজ্যজুড়ে চরম উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে।


