Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ, ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি। আজই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন (BJP Bengal)। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। সকাল থেকেই ব্রিগেডমুখী জনতা, মানুষের ঢল নেমে এসেছে রাস্তায় । কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর থেকে দলে দলে মানুষ বিগ্রেড আসছেন। রাস্তায় সেইসব মানুষের উচ্ছ্বাস ধরা পড়েছে পদ্ম হাতে কমলা আবরনে। ছেলের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিশির অধিকারী।

মোদির আগমন (BJP Bengal)
কলকাতায় কলকাতা বিমানবন্দর থেকে হেলিকাপ্টারে ব্রিগেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী। কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে রাজ্যের মুখ্য সচিব,ডিজি,বিধাননগর এর পুলিশ কমিশনার সহ ২৩জনের একটি টিম রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান কলকাতা বিমান বন্দরে অবতরণ করলো। এখান হেলিকোপটারে যাবেন ব্রিগেড গ্রাউন্ডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে। ইতিমধ্যে তিনি পৌঁছে গেছেন ব্রিগেড এর মাঠে, চারিদিকে সাজ সাজ রব।
শপথ গ্রহণে এসেছেন অনেককে (BJP Bengal)
শনিবার সকালে কলকাতা এলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কলকাতায় ব্রিগেড গ্রাউন্ডে বিজেপি সরকারের শপথ গ্রহণে অংশ নেবেন তিনি। শনিবার সকালে কলকাতা এলেন স্মৃতি ইরানি। এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। কলকাতায় ব্রিগেড গ্রাউন্ডে বিজেপি সরকারের শপথ গ্রহণে অংশ নেবেন তিনি। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এসেছেন কলকাতায়। জিতন রাম মাঞ্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিহার।
১৬ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি (BJP Bengal)
আজ কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। সেই অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন জেলা থেকে মানুষ ট্রেনে করে হাওড়া স্টেশন হয়ে ফেরিঘাট হয়ে রওনা দিচ্ছে কলকাতার উদ্দেশ্যে। সকাল থেকেই দেখা যাচ্ছে ব্রিগেডমুখী জনগণ। ধর্মতলা এসে দাঁড়াচ্ছে একের পর এক বাস। পৌঁছে যাচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা। ব্রিগেডে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে রয়েছে। চার হাজার পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন। এছাড়াও বিজেপিশাসিত ১৬ রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

শুভেন্দু অধিকারীর রবি প্রণাম (BJP Bengal)
আজ ২৫ এ বৈশাখ, রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মদিন। এরই মাঝে আজই শপথ গ্রহণ করবেন সমস্ত মন্ত্রীরা। তার আগে রবি স্মরণে ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ায় কবিপ্রণাম অমিত শাহেরও। ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’ পংক্তি উল্লেখ করে কবিপ্রণাম সারেন শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “তাঁর অমর সৃষ্টি, মানবতাবাদী চিন্তাধারা ও দেশপ্রেম যুগে যুগে আমাদের পথ দেখিয়ে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, “কবিগুরুর জীবন আমাদের স্বাধীন চিন্তা, মানবিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক সমন্বয়ের প্রেরণা দেয়। তাঁর আদর্শ, চিন্তাধারা ও সাহিত্য চিরকাল আমাদের পথপ্রদর্শন ও অনুপ্রেরণা জোগাতে থাকবে।”

আরও পড়ুন: Mamata Banerjee: প্রথমে পদত্যাগে নারাজ, এখনও সোশ্যাল মিডিয়ায় ‘মুখ্যমন্ত্রী’ মমতা!
প্রাক্তন মুখ্যমন্ত্রীর কবি প্রণাম
রবীন্দ্রজয়ন্তীতে কবিপ্রণাম করেই তিনি আবার রাজ্য-রাজনীতিতে জনতার দরবারে আন্দোলন কর্মসূচিতে ফিরবেন প্রাক্তন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি অরাজনৈতিক সংগঠন তিনটি জায়গায় এই অনুষ্ঠান করার অনুমতি চাইলেও, সূত্রের খবর, আজ কোনো অনুমতি মেলেনি। সূত্রের খবরে জানা গিয়েছে, নিজের বাড়ির লাগোয়া চত্বরেই তিনি আজ বিকেলে রবীন্দ্রজয়ন্তী করবেন। গাইবেন ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়-সহ বহু শিল্পী, তাঁরা মূলত প্রাক্তন তৃণমূল পরিবারেরই। এরপর আবার পরবর্তী কর্মসূচি গুলি শুরু হবে বলে জানা গেছে ।



