Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক (RG Kar Case) খুন ও ধর্ষণ মামলার তদন্তের অগ্রগতি নিয়ে ফের প্রশ্ন উঠল। শিয়ালদহ আদালতে মামলার সর্বশেষ স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তদন্তের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। তাঁর দাবি, আগের তদন্তকারী অফিসারের কাজ নিয়ে পরিবারের একাধিক আপত্তি ছিল এবং বিভিন্ন আবেদন জানানো হলেও প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি।
মামলার দায়িত্ব নতুন অফিসারকে (RG Kar Case)
এদিকে, পূর্বতন তদন্তকারী অফিসার সীমা (RG Kar Case) পাহুজার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর মামলার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন তদন্তকারী অফিসারকে। আদালতে সিবিআই জানিয়েছে, নতুন অফিসার ইতিমধ্যেই মামলার সমস্ত নথি খতিয়ে দেখা শুরু করেছেন এবং তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
আরও পড়ুন: Govt Teacher: সরকারি নজরদারির চরম ব্যর্থতা! মুচলেকা তুড়ি মেরে টিউশন ব্যবসা চালাচ্ছেন সরকারি শিক্ষক
আদালত চত্বরে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন নতুন তদন্তকারী অফিসার। পরিবারের তরফে তাঁকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত, নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনার দাবিও জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।


