Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ট্রেনে যাত্রার সময় খাবার বা পানীয় কিনতে (IRCTC Rules) গিয়ে অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগ নতুন নয়। বহু যাত্রীই এই ধরনের সমস্যার মুখোমুখি হন। তবে অনেকেই জানেন না, এই বিষয়ে ভারতীয় রেল ও আইআরসিটিসি-র স্পষ্ট নিয়ম রয়েছে। নির্ধারিত মূল্যের বেশি টাকা কোনও বিক্রেতা চাইতে পারেন না। এমনটা হলে যাত্রীরা সরাসরি অভিযোগ জানানোর অধিকার রাখেন।
মেনু কার্ড দেখাতেই হবে (IRCTC Rules)
আইআরসিটিসি-র নিয়ম অনুযায়ী, ট্রেনে খাবার (IRCTC Rules) বিক্রি করতে এলে বিক্রেতাকে অবশ্যই মেনু কার্ড দেখাতে হবে। সেই মেনুতে প্রতিটি পণ্যের দাম স্পষ্ট লেখা থাকবে। কোনও ভেন্ডার যদি মেনু দেখাতে অস্বীকার করেন বা অতিরিক্ত মূল্য দাবি করেন, তাহলে তা নিয়মভঙ্গ বলে গণ্য হবে।
নিতে হবে বিল (IRCTC Rules)
রেল কর্তৃপক্ষ যাত্রীদের সবসময় বিল বা রসিদ সংগ্রহ করার পরামর্শ দেয়। কারণ বিলেই কেনার সময়, পণ্যের নাম, দাম এবং তারিখের উল্লেখ থাকে। পরে অভিযোগ জানাতে গেলে এই রসিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। বিল না থাকলে অভিযোগ প্রমাণ করা কঠিন হয়ে যেতে পারে।
অভিযোগ জানাবেন কোথায়?
অভিযোগ জানানোর জন্য রেলের ১৩৯ হেল্পলাইন নম্বরে ফোন বা এসএমএস করা যায়। এছাড়াও ট্রেনের টিটিই বা আরপিএফ কর্মীদের কাছেও বিষয়টি জানানো সম্ভব। অভিযোগ করার সময় পিএনআর নম্বর, কোচ ও সিট নম্বর এবং ঘটনার সময় উল্লেখ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হয়।
আরও পড়ুন: Suvendu Oath: শপথ গ্রহণের আগেই রাজ্যের বকেয়া ‘ক্লিয়ার’ কেন্দ্রের!
তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে জরিমানা, লাইসেন্স বাতিল কিংবা পরিষেবা থেকে সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ করা হতে পারে। এমনকি অতিরিক্ত নেওয়া টাকা ফেরত পাওয়ারও সুযোগ রয়েছে। তাই সচেতন থাকাই সবচেয়ে জরুরি।


