Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ছাব্বিশের নির্বাচনের পর বদলেছে রাজ্যের রাজনৈতিক (Cabinet Meeting) সমীকরণ। দীর্ঘ টানাপোড়েন শেষে নবান্নে এখন নতুন সরকার। কিন্তু এই পালাবদলের পর থেকেই রাজ্যবাসীর মনে সবথেকে বড় প্রশ্ন ছিল, আগের সরকারের চালু করা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা ‘কন্যাশ্রী’র মতো সামাজিক প্রকল্পগুলো কি তবে বন্ধ হয়ে যাবে? সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে সেই আশঙ্কার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বন্ধ হচ্ছে না ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা ‘কন্যাশ্রী’? (Cabinet Meeting)
সোমবার নবান্নে ছিল সাজ (Cabinet Meeting) সাজ রব। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। বৈঠকে একাধিক সিদ্ধান্তের কথা জানালেও, আগের সরকারের চালু করা সামাজিক প্রকল্প কী হবে তা নিয়ে জল্পনা চলছিলই। এবার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, রাজ্যের মানুষের স্বার্থে আগে থেকে চালু থাকা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ হচ্ছে না। শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে চালু থাকা সমস্ত সামাজিক প্রকল্পগুলো যেমন ছিল, তেমনই থাকবে। তবে আমরা স্বচ্ছতা বজায় রাখতে চাই। যারা অভারতীয় বা মৃত, অর্থাৎ ভুল তথ্য দিয়ে যারা সুবিধা নিচ্ছেন, কেবল তাঁদের নাম তালিকা থেকে বাদ যাবে। প্রকৃত সুবিধাভোগীরা আগের মতোই সমস্ত সরকারি প্রকল্পের সুফল পাবেন।
আরও পড়ুন: PM Modi: সোনা কেনায় ‘না’, ওয়ার্ক ফ্রম হোমের আর্জি প্রধানমন্ত্রীর
শুভেন্দু অধিকারীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাংলার লাখ লাখ পরিবার। তবে এদিন কেবল পুরোনো প্রকল্প বজায় রাখাই নয়, রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা বা ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প দ্রুত চালুর বিষয়েও সবুজ সঙ্কেত দিয়েছেন তিনি। দুর্নীতির জাল ছিঁড়ে স্বচ্ছতার সাথে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই যে তাঁর সরকারের অগ্রাধিকার, প্রথম বৈঠকেই সেই বার্তা স্পষ্ট করে দিলেন নতুন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Dibakar Gharami: “বিজেপি সরকার কৃষকদের পাশে থাকবে”, বললেন বিধায়ক দিবাকর ঘরামী
তৃণমূল জমানার জনমুখী প্রকল্পগুলো বন্ধ হবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে যে চাপানউতোর চলছিল, আজকের ঘোষণার পর তাতে আপাতত ইতি পড়ল। এখন দেখার, নতুন সরকারের হাত ধরে উন্নয়ন ও স্বচ্ছতার মিশেলে বাংলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।


