Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক (PM Modi) বাজারে অস্থিরতার প্রভাব এবার সরাসরি ভারতের অর্থনীতিতে পড়ছে বলে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেকেন্দ্রাবাদের এক সভা থেকে দেশবাসীর উদ্দেশে তিনি একাধিক সংযমমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। করোনা সময়ের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে আবারও ‘ওয়ার্ক ফ্রম হোম’ এবং ভার্চুয়াল মিটিং ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।
জ্বালানির ব্যবহার কমানো (PM Modi)
প্রধানমন্ত্রীর বক্তব্য, ভারত এখনও বিপুল পরিমাণ (PM Modi) পেট্রল, ডিজেল, গ্যাস, ভোজ্য তেল ও সার বিদেশ থেকে আমদানি করে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পণ্যগুলির আন্তর্জাতিক দাম বেড়েছে, ফলে দেশের বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়ছে। তাই সাধারণ মানুষকে জ্বালানি ব্যবহার কমানো, মেট্রো বা কারপুল ব্যবহারে উৎসাহিত করেন তিনি।
সোনার গয়নায় ‘না’ (PM Modi)
মোদি আরও বলেন, আগামী এক বছর বিদেশভ্রমণ এড়িয়ে দেশের মধ্যেই পর্যটনে জোর দেওয়া উচিত। পাশাপাশি অনুষ্ঠান-বাড়িতে সোনার গয়না কেনা থেকেও বিরত থাকার অনুরোধ জানান তিনি। রান্নায় অন্তত ১০ শতাংশ তেল কম ব্যবহার করারও আবেদন করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: Political Vow: তৃণমূল সরকারের পতনের পর প্রতিজ্ঞা পূরণ, চুল-দাড়ি কেটে ন্যাড়া হলেন সিপিআইএম কর্মী
কৃষকদের উদ্দেশেও বিশেষ বার্তা দেন মোদি। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক কৃষিকাজের দিকে ঝোঁকার আহ্বান জানান তিনি। তাঁর মতে, এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, তেমনই পরিবেশ ও জমির স্বাস্থ্যও রক্ষা পাবে। দেশের বর্তমান পরিস্থিতিতে সম্মিলিত দায়িত্ববোধের উপরই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।


