Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কৃষক বিধায়ক, দু বারের বিধায়ক তবুও রুটিন করে সাইকেল চালিয়ে সকালে নিজের জমিতে চাষাবাদ করে জনসেবায় নিয়োজিত হন সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিবাকর ঘরামী, তার দাবি এতদিন কৃষকরা বঞ্চিত ছিল আলুর দাম থাকেনি বিজেপি সরকার আশায় কৃষকদের সমস্যার সমাধান হবে কৃষকদের পাশে থাকবে বিজেপি সরকার (Dibakar Gharami)।

বিধায়ক দিবাকর ঘরামী (Dibakar Gharami)
বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিবাকর ঘরামী। কৃষক পরিবারের সন্তান। সোনামুখী ব্লকের কুরুমপুর গ্রামে বাড়ি। ছোট থেকেই লেখাপড়ার পাশাপাশি বাবা ও দাদার হাত ধরে জমিতে চাষাবাদ করা। এভাবেই চলতো জীবন জীবিকা। ১৯৯৬ সালে যখন তার ১৮ বছর তার পূর্ণ হয় তার আগে থেকেই রাজনীতির ময়দানে তার হাতে খড়ি। বিভিন্ন সময়ে বিজেপির বিভিন্ন পদ তিনি সামলেছেন।
প্রথমবার ভোটের ময়দানে (Dibakar Gharami)
২০২১ বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার ভোটের ময়দানে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরাকে ১০৮৮৮ ভোটে হারিয়ে বিধানসভায় পৌছায় দিবাকর ঘরামী। পাঁচটা বছর বিধায়ক হয়ে এলাকার মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাওয়া এলাকার মানুষের উন্নয়ন এবং শক্ত হাতে সংগঠনকে সামলানোর জন্য বিজেপি পুনরায় ২০২৬ এ তার ওপরেই ভরসা করে। ২০২৬-এ ভোটের ময়দানে দাঁড়িয়েও ২৯৪১০ ভোটে তৃণমূল প্রার্থী ডক্টর কল্লোল সাহাকে হারিয়ে আবারো বিধানসভায়।

দ্বিতীয়বারের জন্য বিধায়ক (Dibakar Gharami)
দিবাকর ঘরামির দাবি তিনি দ্বিতীয়বারের জন্য বিধায়ক হলেও চাষের জমি তাকে টানে। চাষ করার আনন্দ একটা আলাদা অনুভূতি। তাই তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সাইকেলে করে নিজেদের জমিতে গিয়ে ধান পটল সহ বিভিন্ন সবজির পরিচর্যা করে আবার দলীয় কাজে ও জনসভায় নিয়োজিত হন। তিনি দাবি করেন তৃণমূল সরকারের আমলে কৃষকরা বারংবার বঞ্চিত হয়েছে। বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে কৃষকরা। আলু সহ বিভিন্ন সবজির দাম সেভাবে পাচ্ছে না কৃষকরা। তবে মানুষের ভালোবাসায় বিপুল ভোটে জয়লাভ করে বিজেপি রাজ্যের মসনদে এসেছে।
আরও পড়ুন: Sujan Chakraborty: মমতার ডাকে সাড়া দেবে বামেরা? কড়া জবাব সুজন চক্রবর্তীর
কৃষকদের দুর্দশা দূর হবে
তিনি মনে করছেন এবার কৃষকদের সেই দুর্দশা দূর হবে। কৃষকদের সমস্ত সমস্যার সমাধান হবে। তিনি জানান তিনি আশাবাদী কৃষি সংক্রান্ত যার জ্ঞান রয়েছে তিনি বিজেপির কৃষি মন্ত্রী হবেন এবং কৃষকদের সমস্যা সমাধান করবেন। পাশাপাশি কেন্দ্রের কৃষকদের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে এবার সমস্ত প্রকল্পই চালু হবে। একজন কৃষক হয়ে তিনি জানান বিজেপি সরকার কৃষকদরদী সরকার কৃষকদের পাশে থাকবে তাদের সরকার।



