Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে চাঞ্চল্য ছড়াল নিট ইউজি পরীক্ষা (NEET UG Cancelled) ঘিরে। প্রশ্নফাঁসের গুরুতর অভিযোগ ওঠার পর শেষ পর্যন্ত বাতিল করে দেওয়া হল চলতি বছরের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি গোটা ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে।
প্রশ্নফাঁসের অভিযোগ (NEET UG Cancelled)
গত ৩ মে আয়োজিত হয়েছিল নিট ইউজি (NEET UG Cancelled) পরীক্ষা। প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু পরীক্ষার কয়েকদিনের মধ্যেই রাজস্থান থেকে প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে। তদন্তকারীদের দাবি, কিছু পরীক্ষার্থীর কাছে আগেভাগেই একটি সম্ভাব্য প্রশ্নপত্র পৌঁছে গিয়েছিল। পরে দেখা যায়, সেই প্রশ্নগুলির উল্লেখযোগ্য অংশ আসল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলে যাচ্ছে। শুধু প্রশ্নই নয়, বহু ক্ষেত্রে উত্তর বিকল্পও এক ছিল বলে অভিযোগ।
রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া (NEET UG Cancelled)
এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। বিরোধী নেতারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন। আগের বছরও নিট পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ফলে ফের একই ধরনের অভিযোগ সামনে আসায় ক্ষোভ আরও বেড়েছে।
আরও পড়ুন: Thalapathy Vijay: মুখ্যমন্ত্রী হতেই বিরাট সিদ্ধান্ত বিজয়ের, আর্থিক ক্ষতির আশঙ্কা সরকারের!
পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত
পরিস্থিতি বিবেচনা করে এনটিএ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। নতুন পরীক্ষার দিনক্ষণ পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। তবে এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি চাপে পড়েছেন পরীক্ষার্থীরাই। দীর্ঘ প্রস্তুতি ও মানসিক চাপের পর আবার নতুন করে পরীক্ষার জন্য তৈরি হতে হবে লক্ষ লক্ষ পড়ুয়াকে।


