Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্ব রাজনীতির টানাপোড়েন যে সরাসরি অর্থনীতিতে প্রভাব ফেলে (Gold Price), তারই সাম্প্রতিক উদাহরণ সোনার দামের ওঠানামা। বিশেষ করে আমেরিকা ও ইরান-এর মধ্যে উত্তেজনা ও যুদ্ধবিরতির ঘোষণার পর থেকেই সোনার বাজারে দেখা যাচ্ছে নাটকীয় পরিবর্তন।

যুদ্ধের উত্তাপ কমতেই স্বস্তি সোনার দামে (Gold Price)
কয়েকদিন ধরেই যুদ্ধ পরিস্থিতির জেরে সোনার দাম ক্রমাগত বাড়ছিল। অনিশ্চয়তার বাজারে বিনিয়োগকারীরা সাধারণত নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকেই ঝুঁকেন। ফলে চাহিদা বাড়ে, আর দামও চড়ে যায়। কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে যখন দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা করে এবং তার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এই ইতিবাচক সংকেত বাজারে আস্থা ফেরায়, ফলে সোনার দাম কমতে শুরু করে।
আন্তর্জাতিক রাজনীতি থেকে বাজার (Gold Price)
যুদ্ধ বা ভূ-রাজনৈতিক অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে। যুদ্ধকালীন সময়ে মুদ্রার ওঠানামা বেড়ে যায়, শেয়ার বাজারে অনিশ্চয়তা তৈরি হয়, নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ে, তাই যুদ্ধবিরতির মতো খবর এলেই বিনিয়োগকারীরা আবার ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ফিরতে শুরু করেন, যার ফলে সোনার দাম পড়ে।

বিভিন্ন শহরে আজকের সোনার দর (Gold Price)
আজ শুক্রবার, ২৪ এপ্রিল—গতকালের তুলনায় কয়েক হাজার টাকা কমেছে সোনার দাম। এক নজরে দেশের বিভিন্ন শহরের দর:
- কলকাতা
- ২২ ক্যারাট (১০ গ্রাম): ₹১,৪০,২০০
- ২৪ ক্যারাট (১০ গ্রাম): ₹১,৫২,৯৫০
- দিল্লি
- ২২ ক্যারাট: ₹১,৪০,৩৫০
- ২৪ ক্যারাট: ₹১,৫৩,১০০
- মুম্বই
- ২২ ক্যারাট: ₹১,৪০,২০০
- ২৪ ক্যারাট: ₹১,৫২,৯৫০
- চেন্নাই
- ২২ ক্যারাট: ₹১,৪১,০০০
- ২৪ ক্যারাট: ₹১,৫৩,৮২০
অন্যান্য শহর যেমন আহমেদাবাদ, পুনে, বেঙ্গালুরু, হায়দরাবাদেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে।
মধ্যবিত্তের মুখে হাসি, তবে কতদিন? (Gold Price)
সোনার দাম কমায় স্বস্তি পেয়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে মধ্যবিত্ত পরিবার। বিয়ে বা উৎসবের আগে এই দাম কমা অনেকের জন্য বড় সুযোগ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই স্বস্তি হয়তো সাময়িক। আন্তর্জাতিক পরিস্থিতি আবার খারাপ হলে দাম দ্রুত বাড়তেও পারে।

আরও পড়ুন: Record Vote Percentage: বঙ্গে ভোট শতাংশ ৯০% ছুঁইছুঁই! ভাঙল ২০১১ সালের রেকর্ড
হরমুজ প্রণালীতে উত্তেজনা, নতুন আশঙ্কা
যুদ্ধবিরতির মাঝেই আবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া নির্দেশ দিয়েছেন শত্রুপক্ষের জাহাজ দেখলেই যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এই ধরনের অবস্থান ভবিষ্যতে আবার সোনার বাজারে অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।



