Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তান সুপার লিগের পর এবার বাংলাদেশ টেস্টেও বল বিকৃত করার অভিযোগ শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে (Shaheen Shah Afridi)।
শাস্তির মুখে শাহিন (Shaheen Shah Afridi)
পাকিস্তান ক্রিকেটে বিতর্ক আজকের নয়। যুগের পর যুগ পাল্টায়, প্লেয়ার আসে যায় কিন্তু বিতর্ক থেকেই যায়। বর্তমান পাকিস্তান দলের অন্যতম তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। উইকেট না পেলেই কি তিনি বারবার আশ্রয় নেন বিতর্কিত অন্য পথের? বলের আকার বদলে শর্ট কাট পদ্ধতিতে সফলতার খোঁজ? পাকিস্তান সুপার লিগে বল বিকৃতি করেছিলেন তিনি। এবার বাংলাদেশ টেস্টেও সেই একই অভিযোগ উঠেছে। বারবার একই অপরাধের জন্য কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে পাকিস্তানের এই পেসারকে (Shaheen Shah Afridi)।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে উইকেট পাচ্ছিলেন না আফ্রিদি। কয়েক ওভার বল করার পরেই দেখা যায় বল বিকৃত করতে তাঁকে। ব্যাটারের একটি শট শাহিন আটকান পা দিয়ে। এরপর দেখা যায় জুতো ঘষেন বলের উপর। জুতোর তলায় যে স্পাইক থাকার কারণে বলের আকার বদল হয়ে যেতে পারে আর সেই চেষ্টাই করেন তিনি। যদিও সুবিধা করতে পারেননি তিনি।

বিষয়টি আম্পায়ারেরা সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন। সেই কারণে বল বদলে ফেলেন। এর থেকেই স্পষ্ট যে তিনি বলের আকার বদলে ফেলেছেন। ফলে বল বিকৃত করেছেন শাহিন। পরবর্তীতে প্রথম এবং দ্বিতীয় দুই ইনিংসেই উইকেট নেন তিনি।
তবে ওই যে শুরুতে বললাম পাকিস্তান মানেই বিতর্কের আরেক নাম। এই প্রবণতাও পাক প্লেয়ারদের মধ্যে নতুন নয়। এর আগে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এমন কি এর আগে পাক অধিনায়ক শাহিদ আফ্রিদিকেও দেখা গিয়েছিল বলের আকার পরিবর্তনের চেষ্টা করতে।
আরও পড়ুন: Axar Patel: ম্যাচ জিতে শাস্তির মুখে অক্ষর
এবার এই একই অপরাধ করলেন শাহিন আফ্রিদি, আর সেটা একবার নয় বারবার। এই বিষয়ে আইসিসি-র নিয়ম কড়া। ম্যাচ শেষ হলে এই রিপোর্ট রেফারির কাছে পাঠাবেন, সেখানে তাঁর এই অপরাধের উল্লেখ থাকবে। এর পর এখন দেখার যে তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় আইসিসি সমস্ত দিক খতিয়ে দেখার পর (Shaheen Shah Afridi)।


