Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই সপ্তাহে ভারতে আসছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি ১৪ ও ১৫ মে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন। তবে শুধু সম্মেলনেই নয়, তাঁর সফর ঘিরে বাড়ছে কূটনৈতিক গুরুত্বও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনাও জোরালো হয়েছে(Iran Modi)।
শীঘ্রই মোদির আরব সফর (Iran Modi)
সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদি শীঘ্রই সংযুক্ত আরব আমিরশাহি সফরে যাচ্ছেন। তার আগে দিল্লিতে আরাঘচির সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে। পাশাপাশি ব্রিকসভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের যৌথ বৈঠকেও মোদির উপস্থিতিতে ইরানি বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারত কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে
ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাতের জেরে পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে। তার প্রভাব পড়েছে ভারতের অর্থনীতি ও বাণিজ্যেও। বিশেষ করে তেলের দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে ভারত কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে বলেই মনে করা হচ্ছে।
বিদেশমন্ত্রী পর্যায়ে কথা (Iran Modi)
যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের বিদেশমন্ত্রী একাধিকবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। তেহরান দাবি করেছে, মার্কিন ও ইজরায়েলি হামলার জেরে পরিস্থিতি দ্রুত জটিল হয়েছে এবং এর প্রভাব গোটা বিশ্বের স্থিতিশীলতার উপর পড়তে পারে। একই সঙ্গে ব্রিকস দেশগুলির মধ্যে আরও সমন্বয়ের আহ্বান জানিয়েছে ইরান।
গভীর উদ্বেগ প্রকাশ নয়াদিল্লির (Iran Modi)
হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। চাবাহার বন্দর প্রকল্প নিয়েও আশ্বাস দিয়েছে ইরান। ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালি জানিয়েছেন, যুদ্ধ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও চাবাহার প্রকল্প নির্ধারিত পথেই এগোচ্ছে। তাঁর দাবি, উন্নয়নমূলক প্রকল্পগুলিকে একতরফা নিষেধাজ্ঞার কারণে বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।



