Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ বেঙ্গালুরু দলের হয়ে বল দুরন্ত ছন্দে রয়েছেন তারকা পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।
জাতীয় দলে ফেরার বিষয়ে কী বললেন ভুবি? (Bhuvneshwar Kumar)
বয়স যে কেবল একটি সংখ্যা মাত্র সেটাই প্রমাণ করছেন ভুবনেশ্বর কুমার। চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে রয়েছে তিনি। বল হাতে একই বেঙ্গালুরুকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলা যায়। ১১টি ম্যাচে এখনও পর্যন্ত নিয়েছেন ২১টি উইকেট। তাঁর ইকোনোমিও ঈর্ষণীয়। মাত্র ৭.৪৭, যা এই মুহূর্তে বহু জাতীয় বোলারদের থেকে ভাল। অনেকেই ভেবেছিলেন আগের মত গতি তিনি হয়ত ধরে রাখতে পারবেন না কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেছেন। গতি আর সুইং দিয়েও বাজিমাত করছেন এই অভিজ্ঞ পেসার। তাঁকে নিয়ে সব সমালোচনার জবাব দিচ্ছেন বল হাতে (Bhuvneshwar Kumar)।
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বল হাতে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। শুধু যে উইকেট নিচ্ছেন তা নয় বরং রানও দিচ্ছেন খুব কম। প্রতি ম্যাচেই দলের জন্য অবদান রাখছেন। বিরাট কোহলির মতে আইপিএল-এর ইতিহাসে সেরা তিন পেসারের মধ্যে ভুবির নাম আসবে। তাঁর এই দুরন্ত পারফরম্যান্সের পরেই দাবি উঠছে জাতীয় দলেও ফিরিয়ে আনা হোক ভুবনেশ্বরকে।

ভারতের জাতীয় দলের জার্সি গায়ে ভুবি শেষ ম্যাচ খেলেছিলেন ২০২২ সালের ২২ নভেম্বর। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তারপর তিন ফরম্যাটের কোনও ফরম্যাটেই তাঁকে দেখা যায়নি।
এই মুহূর্তে তাঁকে নিয়ে সবার একটাই বক্তব্য যে অবিলম্বে আবার ফেরানো হোক তাঁকে জাতীয় দলে। তবে জাতীয় দলে ফেরার বিষয়ে তিনি এখনই খুব বেশি ভাবছেন না। বেঙ্গালুরুর একটি ভিডিও-তে তিনি জানান ভবিস্যতের বিষয়ে বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা অনেক আগেই বন্ধ করে দিয়েছেন তিনি। এখন নিজের খেলা উপভোগ করতে চান তিনি।
চলতি আইপিএল-এ তিনি একটি বিশেষ নজিরও গড়েছেন। একজন পেসার হিসেবে ২০০টি ম্যাচ খেলার রেকর্ড এখন তাঁর দখলে। অনেক ব্যাটার এই রেকর্ড গড়লেও একজন পেসার হিসেবে তিনি প্রথম (Bhuvneshwar Kumar)।
ভুবি বলেন, ‘ভারতীয় দলে ফেরা নিয়ে এখন আমি কিছু ভাবছি না। অনেক বছর আগে থেকেই ভবিষ্যতের জন্য বড় বড় লক্ষ্য ঠিক করা বন্ধ করে দিয়েছি। কারণ, যখনই খুব বেশি পরিকল্পনা করেছি, সেটা আমার ক্ষেত্রে খুব একটা কাজে আসেনি। IPL-এ ২০০ ম্যাচ খেলেছি, অনেক উইকেট নিয়েছি। পাওয়ারপ্লে থেকে ম্যাচের শেষ ওভার, সব জায়গাতেই দলের জন্য অবদান রাখার চেষ্টা করেছি। আমি মনে করি, এত বছরের পরিশ্রমের ফলই এখন পাচ্ছি।’
তিনি আরও যোগ করেন, ‘কেরিয়ারে ভালো সময়ও এসেছে, আবার খারাপ সময়ও গিয়েছে। সত্যি বলতে, এখন এই মুহূর্তে খুব আলাদা কিছু অনুভব করছি না। তবে পরে হয়তো এই বিষয়গুলো নিয়ে আলাদা অনুভূতি হবে। ক্রিকেট ছেড়ে দেওয়ার পর এই স্মৃতিগুলোই হয়তো সবচেয়ে বেশি মনে পড়বে। কিন্তু এখন আমার কাছে সবটাই স্বাভাবিক মনে হচ্ছে।’
আরও পড়ুন: Soumya Mukherjee: ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এ সৌম্যর রাজকীয় লুক
ভুবনেশ্বর বলেন, ‘আমি জানি ২০২৬ মরশুমটা আমার ভালো যাচ্ছে। উইকেট পাচ্ছি, ভালো বোলিংও করছি। কিন্তু আমি আগেও যা করতাম, এখনও প্রায় একই কাজই করছি। হয়ত ট্রেনিং কিছুটা বেশি হচ্ছে বা কিছু জায়গায় উন্নতি হয়েছে, কারণ এখন দেশের হয়ে নিয়মিত খেলছি না। সবচেয়ে ভালো বিষয় হল, আইপিএল-এর পর আমি লম্বা বিরতি পাই। এতে শরীর ও মন দু’টোই বিশ্রাম পায়। আবার এত ক্রিকেট খেলি যে ছন্দও বজায় থাকে। পাশাপাশি অন্য কাজ করার সময়ও পাওয়া যায়।’ তবে তাঁর কথায় অনেকে মতে লুকিয়ে রয়েছে অভিমান এবং ক্ষোভ। তবে এখন দেখার যে জাতীয় নির্বাচকরা কী সিদ্ধান্ত নেন শেষ পর্যন্ত (Bhuvneshwar Kumar)।


