Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। ঝাড়খণ্ড পুলিশের খাতায় দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড এবং বিজেবিভিআরসি (BJBVRC)-র রিজিওনাল কমিটির সদস্যা শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ(Kolkata Police)। দীর্ঘ সময় ধরে সে আত্মগোপন করে ছিল বলে পুলিশ সূত্রে খবর।
একাধিক গুরুতর অপরাধমূলক মামলা (Kolkata Police)
এক সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিশ কমিশনার জানান, বেলার বিরুদ্ধে ঝাড়খণ্ডের বিভিন্ন থানায় ২০টিরও বেশি গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে। ঝাড়খণ্ড পুলিশ তার মাথার দাম ১৫ লক্ষ টাকা পুরস্কার হিসেবে ঘোষণা করেছিল। মূলত পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি এলাকায় একসময় সক্রিয় থাকলেও, ২০০৪-০৫ সালে একবার গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে সে আত্মগোপন করে এবং ঝাড়খণ্ডে মাওবাদী কার্যকলাপ চালিয়ে যেতে থাকে। বেলার বয়স বর্তমানে প্রায় ৬০ বছর এবং সে শারীরিক অসুস্থতায় ভুগছে বলে জানা গেছে।
মাওবাদী নেতার আত্মসমর্পণ (Kolkata Police)
বেলার গ্রেফতারের পাশাপাশি কলকাতা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন আর এক শীর্ষ মাওবাদী নেতা মাধাই পাত্র। হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা মাধাই ২০০৭ সাল থেকে মাওবাদী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সাংবাদিক সম্মেলনে মাধাই জানান, সংগঠনের আদর্শগত পরিবর্তন এবং সমাজের মূল স্রোতে ফিরে আসার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের ‘সারেন্ডার ও রিহ্যাবিলিটেশন’পলিসির মাধ্যমে তাকে সাহায্য করা হবে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: Iran Modi: ব্রিকস বৈঠকে যোগ দিতে ভারত সফরে ইরানের বিদেশমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা
মাও কার্যকলাপের যোগসূত্রের খোঁজ (Kolkata Police)
বর্তমানে ধৃত শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় মাওবাদী কার্যকলাপের আর কোনও যোগসূত্র পাওয়া যায় কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ঝাড়খণ্ড পুলিশের একটি দলও খুব শীঘ্রই কলকাতায় আসবে বলে জানা গেছে।



