Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: অপারেশন সিঁদুর’ চলাকালীন পাকিস্তানকে চিনের সহায়তার অভিযোগ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল নয়াদিল্লি(OP Sindoor)। বিদেশ মন্ত্রকের বক্তব্য, নিজেদের “দায়িত্বশীল শক্তি” বলে দাবি করা দেশগুলিকে ভাবতে হবে, সন্ত্রাস-সমর্থিত পরিকাঠামোকে রক্ষা করলে তা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিতে কী প্রভাব ফেলবে।
‘অপারেশন সিঁদুর নির্ভুল পদক্ষেপ’ (OP Sindoor)
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা এই ধরনের রিপোর্ট দেখেছি। অপারেশন সিঁদুর ছিল পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে অত্যন্ত নির্ভুল, লক্ষ্যভিত্তিক এবং পরিমিত পদক্ষেপ। এর উদ্দেশ্য ছিল পাকিস্তান-সমর্থিত জঙ্গি পরিকাঠামো ধ্বংস করা।”
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা
২২ এপ্রিল ২০২৫ জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারতের দাবি, পাকিস্তান-সমর্থিত জঙ্গিরাই এই হামলা চালায়। এরপরই ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে সামরিক হামলা চালায়, যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’।
টিভি সাক্ষাৎকারে নয়া বিতর্ক
এই আবহে চিনের একটি টিভি সাক্ষাৎকার নতুন বিতর্ক উসকে দিয়েছে। সেখানে এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়নার (AVIC) চেংদু এয়ারক্রাফ্ট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার ঝাং হেং দাবি করেন, সংঘর্ষ চলাকালীন তিনি পাকিস্তানে প্রযুক্তিগত সহায়তার দলে ছিলেন।
যুদ্ধবিমান ব্যবহারে সহায়তা (OP Sindoor)
ঝাং জানান, “সাপোর্ট বেসে আমরা নিয়মিত যুদ্ধবিমানের উড়ান ও এয়ার রেইড সাইরেন শুনতাম। মে মাসের গরমে পরিস্থিতি শারীরিক ও মানসিকভাবে খুব কঠিন ছিল।” পাকিস্তান বর্তমানে চিন নির্মিত J-10CE যুদ্ধবিমান ব্যবহার করে। ঝাংয়ের বক্তব্য অনুযায়ী, তাঁদের দল যুদ্ধবিমানগুলিকে “পূর্ণ ক্ষমতায়” ব্যবহার নিশ্চিত করার জন্য ময়দানে কাজ করছিল।
গোয়েন্দা তথ্য, সাইবার অপারেশন ও তথ্যযুদ্ধেও সহায়তা (OP Sindoor)
ভারতের অভিযোগ, চিন শুধু প্রযুক্তিগত সহায়তাই নয়, গোয়েন্দা তথ্য, সাইবার অপারেশন ও তথ্যযুদ্ধেও পাকিস্তানকে সমর্থন করেছে। যদিও বেজিং এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।



