Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইউরোপের টি-টোয়েন্টি লিগে দল কিনলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
নতুন দল কিনলেন দ্রাবিড় (Rahul Dravid)
ভারতের এমন অনেক তারকাই এসেছেন যাঁরা ক্রিকেট বিশ্বে নিজেদের ছাপ রেখে গিয়েছেন। তবে তাঁদের মধ্যে আবার এমন মানুষও আছেন যাঁরা নীরবে এসেছেন নিজেদের কাজ করেছেন আবার নীরবেই অবসর নিয়েছেন। সেই সব কিংবদন্তির হয়ে আজও গলা ফাটিয়ে যাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের মধ্যে অন্যতম নাম রাহুল দ্রাবিড়। ক্রিকেটে ব্যাট হাতে বহু ম্যাচে ছিলেন ভারতের ভরসা। সেই কারণে কেউ তাঁকে বলেন মিস্টার ডিপেন্ডাবল আবার কেউ ওয়াল। তবে যশোরের পর আবার ২২ গজে ফিরতে চলেছেন তিনি (Rahul Dravid)।
ডাবলিনে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে উন্মোচন হল নতুন ফ্র্যাঞ্চাইজির। আত্মপ্রকাশের এইঅনুস্থানের সময় দ্রাবিড়কে ডাবলিন ফ্র্যাঞ্চাইজির মালিক বলে পরিচয় দেওয়া হয়। ইটিপিএলের যৌথ মালিক অভিষেক বচ্চন। তিনি বলেন, ‘আমি রাহুলের মতো একজনকে চাইছিলাম। কারণ ও যা করে, মনোযোগ দিয়ে করে। ওর দৃষ্টিভঙ্গি আলাদা।’ এই লিগে খেলতে দেখা যাওয়ার কথা রয়েছেন ভারতের আরেক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে।

ভারতের পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ক্রিকেটাররা বাইরের এই লিগে খেলতে পারবেন। কোনও বাধা থাকবে না ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এবার সেই ডাবলিন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক এবং মেন্টরের ভূমিকায় দেখা যাবে অশ্বিনকে। সারা বিশ্বের নানা লিগের থেকে এই লিগ আলাদা কেন সেই প্রশ্নের জবাবে জুনিয়র বচ্চন বলেন, ‘স্টিভ ওয়া, জন্টি রোডস, দ্রাবিড়ের মতো প্রাক্তনরা লিগের ওজন বাড়িয়ে দিচ্ছে। মালিকানার ক্ষেত্রে আমরা এইধরনের মানুষদেরই চাই। এটা প্লেয়ারদের সাহায্য করবে, নতুন প্লেয়ার তুলে আনতে অবদান রাখবে (Rahul Dravid)।’
এই লিগ হবে ক্রিকেট আয়ারল্যান্ড, ক্রিকেট স্কটল্যান্ড এবং দ্য রয়েল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মিলিত উদ্যোগে ডাবলিন, বেলফাস্ট, এডিনবোরো, গ্লাসগো, রটারডাম এবং অ্যামস্টারডামের ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে। এই লিগের মূল লক্ষ্যই হল ইউরোপে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়া বা জনপ্রিয় করা। জানা যাচ্ছে এই লিগ আইসিসি সহ বাকি দেশের বোর্ডগুলির সমর্থন পাবে। একটি নির্দিষ্ট সময় খেলা হবে এবং এখানে দেখা যাবে একাধিক প্রাক্তন তারকাকে।
আরও পড়ুন: OP Sindoor: অপারেশন সিঁদুরে পাকিস্তানকে সহায়তা চিনের, অভিযোগে কড়া প্রতিক্রিয়া বিদেশমন্ত্রকের
অভিষেক বচ্চন জানার দ্রাবিড়-অশ্বিন জুটি শুধুমাত্র ভারতীয় দর্শক টানার জন্য না। ডেভেলপমেন্ট প্রজেক্ট ছাড়া নিজেকে কিছুর সঙ্গে জড়াননি দ্রাবিড়। তবে কেন এই লিগের সঙ্গে সঙ্গে যুক্ত হলেন এই ভারতীয় কিংবদন্তি। সেই উত্তরে দ্রাবিড় বলেন, ‘এই লিগের উদ্দেশ্য আমাকে আকৃষ্ট করেছে। লিগের উদ্দেশ্য ইউরোপে ক্রিকেটের পসার বাড়ানো। গ্রাসরুট ডেভেলপমেন্ট শক্তিশালী করা। আয়ারল্যান্ড এবং ইউরোপের প্রতিভাদের বিশ্বমঞ্চে তুলে ধরা। ডাবলিনের নির্দিষ্ট ক্রিকেট কমিউনিটি আছে। উন্নয়নের জায়গা আছে। পরের প্রজন্মকে তৈরি করা আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ। আশা করছি ইটিপিএল তাতে অবদান রাখতে পারে (Rahul Dravid)।’


