Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ইভিএম ট্যাম্পারিং নিয়ে সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার করা হলো ‘বাংলা পক্ষ’-এর নেতা গর্গ চট্টোপাধ্যায়কে (Garga Chatterjee)। মঙ্গলবার সকালে দেশপ্রিয় পার্ক এলাকার একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করে লালবাজারের সাইবার ক্রাইম শাখার গোয়েন্দারা। আজ, বুধবার তাকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে।

পুলিশের দাবি (Garga Chatterjee)
গত ২ মে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাখা ইভিএম (EVM) মেশিন নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন গর্গ চট্টোপাধ্যায়। কলকাতা উত্তর জেলা নির্বাচনী আধিকারিকের অভিযোগ, ওই পোস্টে ইভিএম ট্যাম্পারিং সংক্রান্ত সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা দাবি করা হয়েছিল। শুধু তাই নয়, সাধারণ মানুষকে জমায়েত হয়ে প্রতিবাদ করার ডাকও দিয়েছিলেন তিনি। এর ফলে জনমানসে আতঙ্ক এবং আইনশৃঙ্খলার অবনতি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল।

তদন্ত চলাকালীন জানা যায় (Garga Chatterjee)
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (DD)-এর সাইবার ক্রাইম শাখা এই মামলার তদন্তভার গ্রহণ করে। অভিযুক্ত ব্যক্তি তার ফেসবুক প্রোফাইলটি ডিঅ্যাক্টিভেট করে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন, যদিও পরে সেটি আবার সক্রিয় হয়। তদন্তকারী আধিকারিকরা গর্গ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য দু’বার নোটিশ পাঠালেও তিনি হাজিরা দেননি। এরপর তার বাড়িতে তল্লাশি চালানো হলে তাকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে গত ১২ মে সকালে দেশপ্রিয় পার্কের ২৪/বি নম্বর বাড়ির একটি আস্তানা থেকে তাকে পাকড়াও করে পুলিশ।
আরও পড়ুন: Garga Chatterjee Arrest: গ্রেপ্তার গর্গ চাটার্জী, নেপথ্যে কোন কারণ?
তথ্যপ্রযুক্তি আইনের ধারা
গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের (IT Act) ৬৬ ও ৪৩ ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৭৫, ২৩৮, ৩৫৩(১)(খ), ৩৫৩(২), ৩৫৬(২) ও ৬১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ আদালতে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।



