Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ঘটে গেল চাঞ্চল্যকর (Son Kills Mother) হত্যাকাণ্ড। নিজের মায়ের উপর নৃশংস হামলা চালানোর অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। কোলাঘাট থানার অন্তর্গত কাঁউরচণ্ডী গ্রামে আজ ভোররাতে এই ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মৃতার নাম, পরিচয় (Son Kills Mother)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ভারতী (Son Kills Mother) চক্রবর্তী। বয়স প্রায় ৬৫ বছর। অভিযোগ, তাঁর ছেলে বাসুদেব চক্রবর্তী ধারালো অস্ত্র দিয়ে মাকে আক্রমণ করেন। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর দেহ থেকে মাথা আলাদা করে একটি বস্তায় ভরে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ।
উদ্ধার কাটা মুন্ডু
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোলাঘাট থানার পুলিশ। পরে পুকুর থেকে উদ্ধার করা হয় কাটা মুন্ডু। পুলিশ অভিযুক্ত ছেলে বাসুদেব চক্রবর্তীকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে সে মাকে কুড়ুল দিয়ে আঘাত করে খুন করার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: Lichur Phirni: নিরামিষ জামাইষষ্ঠীর শেষ পাতেই বাজিমাত! বানান ঠাণ্ডা ঠাণ্ডা লিচুর ফিরনি
ঘটনার পর পুলিশ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। যে ঘরে ঘটনাটি ঘটেছে, সেই ঘরটি সিল করে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, পরিবারের দাবি অভিযুক্তের মানসিক সমস্যা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, এমন ভয়াবহ ঘটনার পর অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।


