Last Updated on [modified_date_only] by Aditi Singha
প্রতিবেদন অভ্রদ্বীপ দাস: কে টিভি বাংলা ডিজিটাল: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে খুন ধর্ষণ এর ঘটনায় তদন্তের গতি বাড়াতে বড় পদক্ষেপ নিল সিবিআই (RG Kar Hospital)। সোমবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি বিশেষ দল সরাসরি আরজি কর হাসপাতালে পৌঁছায়। স্বচ্ছতা বজায় রাখার কড়া আদালতের নির্দেশের পর, কেন্দ্রীয় এজেন্সির এই পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
/indian-express-bangla/media/media_files/2026/04/09/rgikor-doctor-murder-cbi-court-observation-kolkata-high-court-2026-2026-04-09-19-20-23.jpg)
সূত্র মারফত জানা যাচ্ছে (RG Kar Hospital)
সিবিআই আধিকারিকরা ঘটনাস্থলটি সুচারুভাবে পরিদর্শন করেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। ডিজিটাল ও ফরেনসিক তথ্যপ্রমাণ সংগ্রহের পাশাপাশি, ঘটনার সময়ে ডিউটিতে থাকা হাসপাতালের কর্মী এবং নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তেমনটাই সূত্রের খবর । বেশ কয়েকজনের বয়ানও রেকর্ড করছেন তদন্তকারীরা সূত্রের খবর।
আরও পড়ুন: Ahmadabad Plane Crash: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার এক বছর: বহু প্রশ্নের উত্তর এখনও অজানা

ঘটনার পুনর্নির্মাণ (RG Kar Hospital)
তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং ঘটনার দিন এবং বিগত কয়েকদিনের ডিউটি রোস্টারও খতিয়ে দেখছে সিবিআই-এর বিশেষ টিম। ঘটনার পুনর্নির্মাণ করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।



