Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার আগে লাখ থাকার প্রশ্ন যে এই ম্যাচে বরুণ চক্রবর্তী খেলবেন কিনা (Varun Chakaravarthy)।
বরুণকে ছাড়া আজ মাঠে নামবে কলকাতা? (Varun Chakaravarthy)
আইপিএল-এর গ্রুপ পর্বের খেলা এখন শেষ লগ্নে। ইতিমধ্যেই দুই দল মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস ছিটকে গিয়েছে দৌড় থেকে। এহেন অবস্থায় বুধবার মুখোমুখি হবে কলকাতা এবং বেঙ্গালুরু। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে কলকাতাকে এই ম্যাচ জিততেই হবে। এই ম্যাচ বেঙ্গালুরুর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ (Varun Chakaravarthy)।
প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে গেলে কলকাতা এখনও টানা সব ম্যাচ জিততে হবে। কিন্তু আইপিএল-এর এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নাইট বাহিনীর চিন্তা বাড়াচ্ছে বরুণ চক্রবর্তী। দিল্লি ম্যাচের পর তাঁকে পায়ে বিশেষ সুরক্ষা এবং ক্রাচ নিতে হাঁটতে দেখা গেছিল। তারপর থেকেই তাঁকে নিয়ে তৈরি হয় সংশয়। আরসিবি-র বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এই নিয়ে মুখ খুললেন কলকাতার সহকারী কোচ শেন ওয়াটসন।

মঙ্গলবার এই নিয়ে শেন ওয়াটসন বলেন, ‘বরুণকে এখনও নজরদারিতে রাখা হয়েছে। ও অবশ্যই অস্বস্তিতে রয়েছে। শেষ দুই ম্যাচে প্রচণ্ড যন্ত্রণা নিয়েই ও খেলেছে। তা সত্ত্বেও দারুণ বোলিং করেছে। যে ভাবে এই মরশুম শুরু করেছিল আর এখন যে ছন্দে রয়েছে, সেই উন্নতিটা অভাবনীয়। আশা করছি আরসিবি ম্যাচে ও খেলতে পারবে। তবে এখনও নিশ্চিত ভাবে কিছু জানানো যাচ্ছে না। ম্যাচের দিন এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ ওয়াটসনের কথা থেকে পরিষ্কার যে বিরাটদের বিরুদ্ধে বরুণের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।
আরও পড়ুন: Peyajer Payes: চাল নয় অন্যরকম স্বাদের পেঁয়াজের পায়েস!
অন্যদিকে কলকাতা দলের অন্যতম দামি তারকা বোলার পাথিরানা। কলকাতার শিবিরে যোগ দিলেও এখনও তিনি মাঠে নামেননি। বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পাবেন এই লঙ্কান পেসার? এই বিষয়ে জিজ্ঞেস করা হলে ওয়াটসন বলেন, ‘পাথিরানা ফিট এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত। তবে দলের বর্তমান ভারসাম্য এবং টিম কম্বিনেশনের কারণেই প্রথম একাদশে জায়গা পাচ্ছে না ও।’ তবে বরুণের না খেলা দলের জন্য বড় ধাক্কা হবে। এখন দেখার যদি বরুণ চক্রবর্তী না খেলেন তবে কেমনভাবে প্রথম একাদশ সাজায় নাইট বাহিনী (Varun Chakaravarthy)।


