Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ খুব ভাল ছন্দে রয়েছে আরসিবি। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির দল (Phil Salt)।
ম্যাচের আগে ধাক্কা বেঙ্গালুরু শিবিরে (Phil Salt)
চলতি আইপিএল-এ একদিকে যেমন পাঞ্জাব রয়েসহ দুরন্ত ফর্মে তেমনই অন্যদিকে নিজেদের অন্যতম সেরা ফর্মে রয়েছেন বিরাট কোহলিরা। আগের মরশুম খেতাব জিতে ঠিক যেখানে শেষ করেছিল আরসিবি এই মরশুমেও যেন সেই ফর্মই ধরে রেখেছে বেঙ্গালুরু শিবির। তবে আজ দিল্লির বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা খেল বেঙ্গালুরু শিবির। টানা দ্বিতীয় ম্যাচেও থাকছেন না ফিল সল্ট। ম্যাচের আগে এই খবরে সিলমোহর দিয়েছেন দলের মেন্টর এবং ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Phil Salt)।
এর আগের ম্যাচে চোটের জন্য গুজরাটের বিরুদ্ধে খেলতে পারেননি সল্ট। সেই ম্যাচে সল্টের জায়গায় সুযোগ পেয়েছিলেন ইংরেজ তারকা জ্যাকব বেথেল। এবার দিল্লির বিরুদ্ধে সেই একই ছবি দেখা যাবে বলেই আশা করা হচ্ছে কারণ ফিল সল্ট এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

এই মরশুমে বিরাট কোহলি একদিকে যেমন রয়েছেন দুরন্ত ছন্দে তেমন ভাল ছন্দে ছিলেন ওপেনার ফিল সল্ট। ৬টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহে রয়েছে ২০২ রান। স্ট্রাইক রেট ১৬৮.৩৩ এবং গড় ৩৩.৬৬। যার মধ্যে রয়েছে দুটি অর্ধশতরান। ফলে খুব স্বাভাবিবভাবেই সল্টের না থাকার কারণে দলের ব্যাটিং লাইন-আপের উপর প্রভাব পড়বে (Phil Salt)।
আরও পড়ুন: India Chabahar: চাবাহার বন্দর নিয়ে অনিশ্চয়তা: নয়া বিকল্পের সন্ধানে ভারত
তবে শুধু সল্ট নন পেসার রাশিক সালাম দারও খেলতে পারবেন না এই ম্যাচে। তিনি গুজরাটের বিরুদ্ধে ফিল্ডিং করার সময়ে চোট পান। সেই কারণে মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পেশিতে টান লাগার কারণে দিল্লির বিরুদ্ধেও নামতে পারবেন না। তাঁর জায়গায় দলে জায়গা পেতে পারেন অভিনন্দন সিং। অন্যদিকে জ্যাকব বেথেলকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। চলতি আইপিএল-এ খুব ভাল জায়গায় থাকলেও কেউ মুহূর্তে দলে দুটি বড় পরিবর্তন হওয়ার ফলে কিছুটা হলেও প্রভাব পড়বে দলের উপর। অন্যদিকে দিল্লি সাত ম্যাচে তিনটে ম্যাচ জিতে রয়েছে ৭ নম্বরে (Phil Salt)।


