Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সরকার পরিবর্তনের পরই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একাধিক কলেজে বাড়ল কড়াকড়ি (Chanchal College)। মালদার চাঁচল কলেজে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কলেজ কর্তৃপক্ষ। একইসঙ্গে ভেঙে ফেলা হলো গভর্নিং বডি। কলেজের মূল ফটকের সামনে টাঙানো হয়েছে নতুন নির্দেশিকার নোটিশ।

নোটিশে জানানো হয়েছে (Chanchal College)
কলেজের ছাত্রছাত্রীদের জন্য আইডেন্টিটি কার্ড বাধ্যতামূলক। আইডি কার্ড কিংবা ভর্তির পে স্লিপ ছাড়া কলেজে প্রবেশ করা যাবে না। বহিরাগতদের প্রবেশ নিষেধ। পাশাপাশি অধ্যাপক ও অধ্যাপিকাদের জন্যও নির্ধারিত সময়সূচী মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় ঢুকতে হবে কলেজে। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন কলেজের ছাত্র ছাত্রীরা।
আরও পড়ুন: Garga Chatterjee Arrest: গ্রেপ্তার গর্গ চাটার্জী, নেপথ্যে কোন কারণ?

ডক্টর উৎপল পাল বলেন (Chanchal College)
চাঁচল কলেজের অধ্যক্ষ ডক্টর উৎপল পাল বলেন, কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কলেজে নেশা জাতীয় দ্রব্য বন্ধ। ছাত্র-ছাত্রীরা আইডেন্টি কার্ড দেখিয়ে কলেজের ভিতরে প্রবেশ করবে। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলেজের ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি, পূর্বের বহিরাগত দাপট বন্ধ হোক। কলেজের শিক্ষার পরিবেশ ফিরে আসুক।



