Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অংশুমান চক্রবর্ত্তী, দার্জিলিং: ফুটবল বিশ্বকাপ (WB World Cup Town) মানেই আবেগ, উন্মাদনা আর উৎসব। আর সেই উৎসবের রঙে এবারও সেজে উঠেছে শৈলশহর দার্জিলিং। গোটা শহর যেন পরিণত হয়েছে এক আন্তর্জাতিক ফুটবল নগরীতে। রাস্তার দু’ধার, চৌরাস্তা, বাজার এলাকা থেকে শুরু করে বিভিন্ন পর্যটন কেন্দ্র-সর্বত্রই উড়ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় পতাকা। দার্জিলিংয়ের এই ফুটবলপ্রেম নতুন নয়, বরং কয়েক দশকের ঐতিহ্য। বিশ্বকাপ এলেই পাহাড়ে শুরু হয় এক অনন্য উৎসবের আবহ।
অচেনা দার্জিলিং (WB World Cup Town)
দার্জিলিংয়ে পা রাখলেই এখন মনে হতে (WB World Cup Town) পারে, যেন বিশ্বকাপের কোনও ভেন্যু শহরে এসে পৌঁছেছেন। শহরের প্রধান সড়ক, মল এলাকা, চৌরাস্তা এবং বিভিন্ন পাড়ায় শোভা পাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেনসহ বিভিন্ন দেশের পতাকা। স্থানীয় বাসিন্দাদের বাড়ির ছাদেও উড়ছে প্রিয় দলের পতাকা।
উপচে পড়ছে ফুটবলপ্রেম (WB World Cup Town)
পাহাড়ের মানুষ বরাবরই (WB World Cup Town) ফুটবলপ্রেমী। বিশ্বকাপ শুরু হতেই সেই আবেগ যেন আরও তীব্র হয়েছে। কেউ সমর্থন করছেন আর্জেন্টিনাকে, কেউ ব্রাজিলকে, আবার কেউ বা ইউরোপের বিভিন্ন দলকে। ফুটবল নিয়ে আলোচনা এখন চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির আড্ডার অন্যতম বিষয়। শুধু পতাকা নয়, বিভিন্ন ক্লাব, হোটেল ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বসানো হয়েছে বিশাল জায়ান্ট স্ক্রিন। সেখানে রাতভর চলছে বিশ্বকাপ ম্যাচ সম্প্রচার। একসঙ্গে খেলা দেখার আনন্দ ভাগ করে নিতে ভিড় জমাচ্ছেন কিশোর থেকে প্রবীণ- সকলেই।
উত্তেজনা তুঙ্গে
পর্যটকদের আকৃষ্ট করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ে বেড়াতে এসে অনেক পর্যটকই এই সাজসজ্জা দেখে বিস্মিত হচ্ছেন। অতীতের মতো এবারও শহরের বিভিন্ন এলাকা ফুটবল উৎসবের রঙে সেজে উঠেছে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। প্রিয় দলের জয়-পরাজয় নিয়ে চলছে তর্ক-বিতর্ক, আনন্দ-উচ্ছ্বাস। পাহাড়ের এই ফুটবল সংস্কৃতি শুধু খেলার প্রতি ভালোবাসাই নয়, বরং দার্জিলিংয়ের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়েরও এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
আরও পড়ুন: Taratala Mishap: তারাতলায় কারখানার ছাদ ভেঙে বিপর্যয়, জখম একাধিক
বিশ্বকাপ ফুটবলের আবেগে যখন গোটা বিশ্ব মেতে উঠেছে, তখন তার ব্যতিক্রম নয় শৈলশহর দার্জিলিংও। পতাকার রঙে, সমর্থনের উন্মাদনায় আর ফুটবলপ্রেমীদের আবেগে দার্জিলিং যেন আজ সত্যিই এক ওয়ার্ল্ড কাপ টাউন।


