Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোট পরবর্তী হিংসার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের (Mamata Banerjee Calcutta High Court) প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী তথা আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।
কী অভিযোগ? (Mamata Banerjee Calcutta High Court)
অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর তাঁদের পার্টি অফিস (Mamata Banerjee Calcutta High Court) ভাঙচুর ও দখল এবং নেতা-কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। বৃহস্পতিবার সেই মামলাতেই আইনজীবী হিসেবে সওয়াল করতে আদালতে পৌঁছান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালো কোট ও গাউন পরে সকালেই এজলাসে হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: India Edible Oil: দেশে কি ভোজ্য তেল সঙ্কট, আদৌ কতটা প্রস্তুত ভারত?
মামলার শুনানি কবে?
তবে এই মামলার শুনানি আজ হবে কি না, তাই পরিষ্কার নয়। কারণ, রাজ্যে পালাবদলের পর রাজ্যের এজি এবং রাজ্যের প্যানেলভুক্ত আইনজীবীরা ইস্তফা দিয়েছেন। তাই এই মামলায় রাজ্যের হয়ে আইনজীবী কেউ থাকবেন কি না, তা নিয়ে ধন্দ রয়েছে। কারণ, নতুন সরকারের আইনজীবীদের প্যানেল এবং এজি কে হবে তা এখনও নির্ধারিত হয়নি। ইতিমধ্যেই বিজেপির আইনজীবী সেলের আইনজীবীরা আগেই প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের কাছে আবেদন করেছেন যতদিন না রাজ্যের নতুন আইনজীবী প্যানেল তৈরি না হচ্ছে আদালত যেন রাজ্য যুক্ত এমন কোনও মামলায় পক্ষে বা বিপক্ষে কোনও রায় না দেয়। তাই আজ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে পারেন প্রধান বিচারপতি।


