Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুধের মূল্য বৃদ্ধির জন্য ইতিমধ্যে রাজ্যজুড়ে উঠেছে (Mother Dairy Price Hike) সমালোচনার ঝড়। রাজ্য প্রাণী সম্পদ বিভাগের অধীনস্থ মাদার ডেয়ারির একাধিক দুগ্ধজাত দ্রব্যের দাম বাড়ানো হয়েছে। এর ফলে মধ্যবিত্তের পকেটে চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। কেন বাড়ল এই দুধের দাম? সরকারের দাবি উৎপাদন, পরিবহন, বিপণন, এই প্রতিটি ক্ষেত্রে দাম বেড়ে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি এড়ানো সম্ভব হচ্ছিলো না।
গুণমানের সঙ্গে আপস নয় (Mother Dairy Price Hike)
গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Mother Dairy Price Hike) জানিয়েছেন, শুধু দাম বাড়ানোই নয়, দুধের গুণমানের দিকেও এবার বিশেষ নজর দেওয়া হবে। সম্প্রতি বিভিন্ন দুগ্ধজাত পণ্যের মান যাচাইয়ের সময় কিছু পণ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলেও তিনি উল্লেখ করেন। তাঁর বক্তব্য, দুধ এমন একটি খাদ্যপণ্য যা শিশু থেকে প্রবীণ-সকলেই প্রতিদিন গ্রহণ করেন। তাই এর গুণগত মান নিয়ে কোনওরকম আপস করা হবে না।
ভেজাল দুধের উদ্বেগ (Mother Dairy Price Hike)
মন্ত্রী আরও জানান, বাজারে ভেজাল দুধ নিয়ে উদ্বেগ বাড়ছে। ফরমালিন, ইউরিয়া বা অন্যান্য রাসায়নিক মিশ্রণের অভিযোগও সামনে এসেছে। এই ধরনের উপাদান দীর্ঘদিন শরীরে গেলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই নিয়মিত ল্যাব পরীক্ষার মাধ্যমে দুধের মান যাচাই করা হবে বলে আশ্বাস দিয়েছে সরকার।
আরও পড়ুন: Mamata Banerjee Calcutta High Court: কলকাতা হাইকোর্টে আইনজীবীর বেশে মমতা, লড়বেন কার বিপক্ষে?
প্রতিদিন বিপুল পরিমাণ দুধ উৎপাদন ও সরবরাহের সঙ্গে বহু চাষি এবং শ্রমিক যুক্ত। তাঁদের ন্যায্য মূল্য নিশ্চিত করতেও এই মূল্য সমন্বয় প্রয়োজন বলে মনে করছে প্রশাসন। সরকারের দাবি, সাধারণ মানুষের হাতে নিরাপদ ও উন্নত মানের দুধ পৌঁছে দেওয়াই এখন প্রধান লক্ষ্য।


