Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভয়াবহ অগ্নিকান্ড রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের শাখায়। ভশমিভূত ব্যাঙ্কের কাগজপত্র নথি (Durgapu)। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লো দুর্গাপুরের মায়া বাজার সংলগ্ন এলাকায়। দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনলো আগুন।শর্ট সার্কিট থেকেই এই আগুন বলে প্রাথমিক অনুমান।

আগুনের লেলিহান শিখা (Durgapu)
বুধবার রাত্রি পৌনে দশটা নাগাদ স্থানীয়রা প্রথম দেখতে পান আগুনের লেলিহান শিখা বেড়িয়ে আসছে ব্যাঙ্কের ভেতর থেকে, এরপরেই তারা প্রথম পুলিশ পড়ে দমকলকে খবর দেন। আগুনে পুড়ে ছাই ব্যাঙ্কের নথি। দুর্গাপুরের মায়া বাজারের কাছে রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের শাখায় রাতে আগুন। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনলো আগুন।
আরও পড়ুন: Mamata Banerjee: প্রথমে পদত্যাগে নারাজ, এখনও সোশ্যাল মিডিয়ায় ‘মুখ্যমন্ত্রী’ মমতা!

দমকল আধিকারিক বলেন (Durgapu)
“আমাদের কাছে খবর গেল যে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, তামরা গেটে- তামরা ব্রিজের কাছে, গেটের সামনে আগুন ধরেছে। দরজার সামনে আগুন ধরে আছে। সেই হিসাবে first time আমরা একটা ইঞ্জিন পাঠাই। ইঞ্জিন এসে দেখে ভেতরে পুরো আগুন জ্বলছে। এবারে এখানে পুলিশও আছে, ব্যাংকের ম্যানেজার আছে। ওদের- ওদেরকে নিয়ে আমাদের চাবি কেটে ভেতরে আগুন নেভায়। আর SP র যে একটা fire brigade এসেছিল ওরা আমাদের দিকে জল দিয়েছে।”



