Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের স্পিকার পদ নিয়ে (WB Assembly Speaker) জোর জল্পনার মাঝেই শেষ পর্যন্ত চমক দিল গেরুয়া শিবির। তাপস রায়, স্বপন দাশগুপ্ত কিংবা সজল ঘোষের নাম ঘুরলেও শেষমেশ স্পিকার পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়া হল কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসুকে। উত্তরবঙ্গের এই প্রবীণ সংগঠককে সামনে এনে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিল বিজেপি।
বিধানসভার অধ্যক্ষ (WB Assembly Speaker)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে রথীন্দ্রনাথের (WB Assembly Speaker) নাম ঘোষণা করে জানান, তিনি বিধানসভার অধ্যক্ষ পদে দলের প্রার্থী। একই সঙ্গে তাঁর আশা, সর্বসম্মতিক্রমেই রথীন্দ্রনাথ বসু স্পিকার নির্বাচিত হবেন। বিধানসভায় বিরোধীরা পালটা প্রার্থী না দিলে ভোটাভুটির প্রয়োজনও পড়বে না।
উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব? (WB Assembly Speaker)
রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত (WB Assembly Speaker) নিয়েছে বিজেপি। দীর্ঘদিন ধরে আরএসএস ও বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত রথীন্দ্রনাথ বসু বর্তমানে উত্তরবঙ্গ বিভাগের আহ্বায়কের দায়িত্ব সামলাচ্ছেন। কোচবিহারের মানুষ হলেও শিলিগুড়িতে দীর্ঘ সময় সংগঠন গড়ে তোলার কাজ করেছেন তিনি।
আরও পড়ুন: Mother Dairy Price Hike: বাড়ল দুধের দাম! কী জানালো সরকার?
সুবক্তা রথীন্দ্রনাথ
পরিষদীয় রাজনীতিতে নতুন হলেও দলের ভিতরে তাঁর গ্রহণযোগ্যতা যথেষ্ট। সুবক্তা হিসেবেও পরিচিত রথীন্দ্রনাথ। স্পিকার পদে মনোনয়ন পাওয়ার পর তিনি জানান, দল যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। পাশাপাশি তাঁর মন্তব্য, আগের সরকারের আমলে বিধানসভায় বিরোধীদের মতপ্রকাশের সুযোগ সীমিত ছিল, কিন্তু বিজেপি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার পক্ষেই বিশ্বাসী।


