Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: “মানুষ থাকবে না, কাজ থেকে যাবে”, ভাগ্যিস এই মানুষটা ছিল, মধ্যবিত্তদের পাকশালার কত দৃশ্য তুলে ধরেছিল নিজের কাজে, নিজের মধ্যে (Mrinal Sen)। কি নিদারুণ খিদে থাকলে সাধারণ-এর পাশে নির্লিপ্তভাবে বসা যায়। দিনের পর দিন রাতের পর রাত তাদের সঙ্গে গল্প করা যায়। স্মৃতিচারণ করা যায়, কাঁটা তারে আটকে না থেকে নতুনের পথে, কথাকথিত “ভালো”র দিকে হাঁটা যায়। সমাজের কালো দিক তুলে ধরা যায়, রোজের ব্যস্ততায়, সারাদিনের ক্লান্তিময় ভিজে যাওয়া ঘেম জামায়।

সাধারণের জীবনের গল্প (Mrinal Sen)
মাঝে-মধ্যে ঐ সাদা-কালোতে মন আটকে যায়, নতুন কোনো গানের মাঝে হঠাৎ বেশ কিছু পুরোনো গান মনের এক কোণায় থেকে যায় সারাজীবন। ভালো থাকার কারণগুলো বড্ড অসহায় কি? তারা রোজদিন অনেক দূরের পথ পারি দেয়, ভিড় বাসে উঠতে গিয়ে হোঁচট খায়?

বিখ্যাত পরিচালক মৃনাল সেন (Mrinal Sen)
বাংলা সিনেমা জগতের তিন বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক আর মৃণাল সেন। পাঠ্যসূচির কিছু অংশ জুড়ে এই তিনজনের অবদান এখনো বর্তমান রয়েছে বলে জানা যায়। মানুষ তার কাজের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাকে। সাধারণের মাঝে যারা থেকে যায় তারাই তো একসময় “অসাধারণ” হয়ে ওঠে। তিনজনের ছবি তৈরীর পদ্ধতি ছিল সম্পূর্ণ একে অপরের থেকে ভিন্ন। কেউ সাহিত্যের পাতা থেকে গল্প তুলে এনে পর্দায় ফুটিয়ে তুলেছেন, আবার কেউ সমাজের চলতে থাকা বিষয়কে সমালোচনার মাধ্যমে পর্দায় তুলে ধরেছে; এবং সবশেষে এই দুজনের থেকে অনেকটা দূরে গিয়ে আলাদা স্বাদে অতি সাধারণ মানুষের দিনযাপন, দুঃখ, কষ্ট-এর গল্প পর্দায় তুলে ধরেছেন সেই মানুষটির নাম হলো বিখ্যাত পরিচালক মৃনাল সেন।
সকলের নজর এড়িয়ে চলে (Mrinal Sen)
জ্বলতে থাকা প্রদীপের নিজে যে অন্ধকারে থাকে তা সকলের নজর এড়িয়ে চলে, কি জানি এই মানুষটার মধ্যে এমন কি আছে; সেই অন্ধকার থেকেই হীরের আলোর সন্ধান করে গেছেন সারা জীবন। বয়সের শেষ সীমানা পর্যন্ত বাঙালিদের ভালো ছবি উপহার দিয়েছেন। সেই সমস্ত উপহার নিয়ে আমরা চিরকাল ভালো থাকি আর ভালো থাকবো আগামীতেও।
আরও পড়ুন: Satyajit Ray: আজও রায় ‘দ্য-বস’
কাজের অমরত্বের এক গভীর দৃঢ় সত্য
জীবনের নশ্বরতা এবং কাজের অমরত্বের এক গভীর দৃঢ় সত্য প্রকাশ করে তার কাজ। মানুষ মরণশীল, কিন্তু তাদের রেখে যাওয়া কাজ! কর্মফল বা কীর্তি পৃথিবীতে সত্যি দীর্ঘকাল টিকে থাকে? রোজনামচা জীবনে আমাদের কত প্রশ্ন থাকে, অতীতের ঘেরাটোপে খারাপ থাকাগুলো মুছে ফেলা হয়, রোজের ভালো থাকার অভিশাপে- অভিমানে – ভালোবাসায়। কান্নাভেজা চোখ জানান দেয়, আজও বিনা মেঘে বৃষ্টি হয়, আকাশ কালো করে ঘনিয়ে আসে ৭১ এর সেই সময়, সেই খারাপ স্বপ্ন। তবুও আমরা সব ভুলে ভালো থাকি, মেঘমুক্ত আকাশের অপেক্ষায় থাকি।



