Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদ, নবগ্রাম, পলাশ সিংহ: মুর্শিদাবাদের নবগ্রামে (TMC Leader Arrest) তৃণমূল কর্মী রুবেল শেখ খুন মামলায় গ্রেফতার করা হল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাকে। শনিবার গভীর রাতে নবগ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে নবগ্রাম থানার পুলিশ। বর্তমানে তাঁকে নবগ্রাম থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু (TMC Leader Arrest)
উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে (TMC Leader Arrest) নবগ্রামের বিল বসিয়া এলাকায় একটি পিকনিক অনুষ্ঠানের সময় গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী রুবেল শেখ। অভিযোগ, বাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী আচমকাই এলোপাথাড়ি গুলি চালায়। গুলিতে গুরুতর জখম হন রুবেল শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: Petrol: জ্বালানির আগুন দামে চিন্তার ভাঁজ সাধারণের মানুষের কপালে
নিহত রুবেল শেখ নবগ্রামের পাঁচগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন এবং স্থানীয় রাজনৈতিক মহলে পরিচিত মুখ হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছিল। অবশেষে সেই খুন মামলার তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নবগ্রাম ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে।


