Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ছিটকে যাওয়া মুম্বইয়ের কাছে লজ্জার হার পাঞ্জাবের (MI Beat PBKS)।
ফের হারের মুখ দেখল পাঞ্জাব (MI Beat PBKS)
২০২৬ সালের আইপিএল পাঞ্জাব শুরু করেছিল দুরন্ত গতিতে। সেই সময় মনে করা হচ্ছিল এবারের খেতাব জয়ের অন্যতম দাবিদার শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব। কিন্তু তারপরেই ছন্দপতন। একদিকে টানা চার ম্যাচ হেরে মুম্বইয়ের মুখোমুখি হয় পাঞ্জাব। সেই ম্যাচেও ৬ উইকেটে হারল পাঞ্জাব। এই হারের ফলে নিজেদের প্লে-অফের আশা আরও কঠিন করে তুলল (MI Beat PBKS)।
প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব শুরুটা ভাল করে। তবে ২০৮ রান তুলতে তাঁরা হারায় ৮ উইকেট। দলে একাধিক বড় হিটার থাকলেও প্রভসিমরন সিংয়ের ৫৭ বাদে আর কেউ বড় রান পাননি। শেষের দিকে আজমাতুল্লাহ ওমরজাই করেন ১৭ বলে ৩৮ রান। দলের কোনও এক বা দুইজন ব্যাটার বড় রান করলে রান আরও বেশি হতে পারত।

তবে এই দিন পাঞ্জাবের ব্যাটিং দুর্গে ভাঙ্গন ধরেন শার্দুল ঠাকুর। একাই নেন চার উইকেট। দীপক চাহার নেন দুটি উইকেট। করবিন বস এবং রাজ বাওয়া নেন একটি করে উইকেট। এই ম্যাচে যেমনটা আশা করা হচ্ছিল এই ম্যাচে খেলেননি হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব। এই ম্যাচে এই দুইজনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন জশপ্রীত বুমরা। তবে তিনি এই ম্যাচে উইকেট পাননি।
আরও পড়ুন: Petrol: জ্বালানির আগুন দামে চিন্তার ভাঁজ সাধারণের মানুষের কপালে
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন। এই জুটি করেন ৬১ রান। রিকেলটন ২৩ বলে ৪৮ রান। রোহিতের ব্যাটে আসে ২৬ বলে ২৫। তবে এই ম্যাচে দলের হাল ধরেন তিলক ভর্মা। একাই ৩৩ বলে ৭৫ র্যাংকরেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। উইল জ্যাকস অপরাজিত থাকেন ১০ বলে ২৫ রানে। এই জুটিতে ভর করে ম্যাচ জিতে নেয় মুম্বই। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে ম্যাচ জেতান তিলক। ম্যাচ হেরে নিজেদের লড়াই আরও কঠিন করে তুলল পাঞ্জাব (MI Beat PBKS)।


